বৃষ্টির পূর্বাভাস দীপাবলীতে : বলছে আবহাওয়া দপ্তর

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪ অক্টোবর’১৯:-

কালীপুজো আসন্ন। উৎসবের মেজাজেই রয়েছেন রাজ্যবাসী। ফের আকাশের মুখ ভার। বঙ্গোপসাগরে নিম্মচাপের জেরে অবিরত বৃষ্টি হয়ে চলেছে বুধবার রাত থেকে। কমার লক্ষণ নেই বৃষ্টির। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবারে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি, তবে কালীপুজোতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার মেঘলা আকাশ। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। রাতভোর বৃষ্টির ফলে কমেছে তাপমাত্রা। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গে। তবে কালিপুজোর আগে বৃষ্টিতে চিন্তার ভাঁজ বাজিবিক্রেতাদের, কিন্তু কালীপুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা না থাকার আশ্বাস দিয়েছে হাওয়া অফিস।

Leave a Reply

error: Content is protected !!