জমিতে বেগুন তুলতে গিয়ে খুন কৃষক : তদন্তে পুলিশ |The4thcolumn

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারি’২০২০:-

জমিতে বেগুন তুলতে গিয়ে খুন হলেন এক কৃষক। রহস্যময় ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ফাঁসিদেওয়া
থানার অন্তর্গত গোয়ালটুলি মোড় সংলগ্ন এলাকায়।
জমিতে বেগুন তুলতে গিয়ে এক কৃষক খুন হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার অন্তর্গত ফাঁসি দেওয়ায় এলাকায়। কী কারণে এমনটা ঘটল তা নিয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রের জানা গেছে, মৃত ওই কৃষকের নাম বিনয় বসু, বয়স ৪৩। বিনয় বসু ফাঁসিদেওয়ার ভক্তিনগরের বাসিন্দা ছিলেন। খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। ওই ব্যক্তি নিজের জমিতে ফসল তুলতে গিয়েছিলেন, এরপর সন্ধ্যায় সেই জমি থেকে তাঁর গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়দের তরফে খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পারিবারিক শত্রুতার কারনে তাঁকে খুন করা হয়েছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের।

Leave a Reply

error: Content is protected !!