নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ ফেব্রুয়ারি’ ২০২০ :-

একই বাড়িতে জোড়া খুন লঙ্কাপাড়ায়। রবিবার রাতে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের লঙ্কাপাড়ায় একই বাড়িতে জোড়া খুন হল। রবিবার রাত ১০:৩০ নাগাদ ঘটনাটি ঘটে। জানা গেছে, রবিবার রাতে লঙ্কাপাড়ায় রিওয়াজ ইয়াখা নামে এক ব্যক্তির বাড়িতে বরুন লামা(৩৪), ধিরাজ লোহার (২০) এবং পরমেশ লামা(২০) বসে গল্প করছিলেন। ঠিক সেই সময় কিছু দুষ্কৃতী এসে তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। গুলি চালানোর পর দুষ্কৃতীরা ওই তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করেছেন বলে জানা গেছে।
তাদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। বরুন লামা(৩৪) এবং ধিরাজ লোহারের (২০) ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরমেশ লামাকে (২০) আহত অবস্থায় নিকটবর্তী বীরপাড়া হাসপাতালে নিয়ে গেলে রাতেই তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। এই নৃশংসভাবে খুনের ফলে থমথমে হয়ে আছে গোটা এলাকা।
অসামাজিক কার্যক্রমের জেরে নিজেদের মধ্যে বিবাদের ফলস্বরূপ এই খুন হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।