নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬ ফেব্রুয়ারি’২০২০ :-

করোনা ভাইরাসের আতঙ্কে বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হল বাগডোগরা এয়ারপোর্টে। চারিদিকে বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ, সেই কারনেই বাগডোগরা এয়ারপোর্টে বিশেষ পরীক্ষার ব্যবস্থা করল বাগডোগরা এয়ারপোর্ট কতৃপক্ষ। বৃহস্পতিবার সকালে ব্যাঙ্কক থেকে আসা তিন মহিলা যাত্রীকে বাগডোগরা এয়ারপোর্টের ভেতর বিশেষ পরীক্ষা করে এয়ারপোর্ট থেকে বের হবার অনুমতি দেওয়া হয়। বাগডোগরা এয়ারপোর্ট কতৃপক্ষ করোনা ভাইরাসের পরিস্থিতি দেখে এয়ারপোর্টের ভেতরেই যাত্রীদের পরীক্ষা করবার ব্যবস্থা করেছেন। যারা বাগডোগরা থেকে বাইরে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও একই ব্যবস্থা নিচ্ছেন এয়ারপোর্ট কতৃপক্ষ। কতৃপক্ষ আরও জানিয়েছে যে যতদিন না এই ভাইরাসের শঙ্কা কমবে ততদিন পযর্ন্ত এই পরীক্ষা নিরীক্ষা চালু থাকবে। এদিকে করোনা ভাইরাসের আতঙ্ক বাড়ায় উত্তরবঙ্গে বিদেশী পর্যটকদের সংখ্যা কমছে। যে সব বিদেশী পর্যটক ভারতে আসার পরিকল্পনা করেছিলেন তারা তাদের ভিসা বাতিল করেছেন কেরলে করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুর পরে। গত দুদিন ধরে বাগডোগরা এয়ারপোর্ট কতৃপক্ষ কড়া নির্দেশিকা জারি করে জানিয়েছে যে, সন্দেহজনক কাউকে সনাক্ত করা হলে তাকে তাদের নির্দেশ অনুযায়ী চলতে হবে। বৃহস্পতিবার বিকালে বাগডোগরা এয়ারপোর্টে একটি বিশেষ মেডিক্যাল টিম যায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে।