বাদ পড়লেন রাজ্যপাল : সাড়ম্বরে শুভারম্ভ পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান |The4thcolumn

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, দ্য ফোর্থ কলাম, ১৪ ফেব্রুয়ারি’ ২০২০ :-

বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকরকে কে ছাড়াই শুরু হল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের সমাবর্তন অনুষ্ঠান। শুক্রবার সকালে কোচবিহার শহরের উৎসব অডিটোরিয়াম হলে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেব কুমার মুখোপাধ্যায়, রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন সহ আরো অনেকে।
কার্যত পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকর কে ছাড়াই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন কে ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
প্রসঙ্গত, রাজ্য সরকারের সাথে রাজ্যপালের নতুন করে সংঘাত দেখা দেয় বুধবার থেকে। বুধবার সকালে রাজ্যপাল নিজেই টুইট করে জানান, “পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে অথচ তিনি কিছুই জানেন না।” এমনকি আমন্ত্রণ পত্রে তার নাম না থাকা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এরপর শুক্রবার দুপুরে রাজ্যপাল আরো একটি টুইট করে জানান , “এই ঘটনায় পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে শোকজ করা হয়েছে।” আগামী ১৪ দিনের মধ্যে এই শোকজের জবাব দিতে হবে বলে রাজ্যপাল জানিয়ে দেন। যদিও রাজ্যপাল কে আমন্ত্রণ করার বিষয়টি মানতে চাননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়।

Leave a Reply

error: Content is protected !!