নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ ফেব্রুয়ারি’২০২০ :-

নিউ কোচবিহার স্টেশনে উদ্ধার হল লক্ষাধিক টাকার গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার থানার পুলিশ ও আরপিএফ এর একটি দল লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করল। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে নিউ কোচবিহার স্টেশনে নিষিদ্ধ দ্রব্য অর্থাৎ গাঁজা পাচার করা হচ্ছে। খবর পেয়ে কোচবিহার থানার পুলিশের একটি দল নিউ কোচবিহার স্টেশনে যায়। স্টেশনে আগে থেকে উপস্থিত আরপিএফ এর সহায়তায় পুলিশদল প্রবীর সাহা (৪১) নামক এক ব্যক্তির কাছ থেকে দুটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে যাতে ৭ প্যাকেট গাঁজা পাওয়া যায়। ৭ টি প্যাকেটে মোট ১৭ কেজি ২০০ গ্ৰাম গাঁজা পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৭০ হাজার টাকা মনে করা হচ্ছে। ধৃত ব্যক্তির নামে নিষিদ্ধ দ্রব্য পাচারের মামলা করা হয়েছে। এত বেশী পরিমানে গাঁজা কোথা থেকে আসলো এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।