নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮ ফেব্রুয়ারি’২০২০ :-

পশ্চিমবঙ্গ ওয়ার্ক এ্যাসিস্ট্যানস এ্যাসোসিয়েশন এর ৬২ তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আলিপুরদুয়ার শহরে। আলিপুরদুয়ার শহরের ক্লাউড লাইনে ৮ ও ৯ ফেব্রুয়ারি দুদিন ধরে এই রাজ্য সম্মেলন চলবে। ৬২ তম রাজ্য সম্মেলনে আলিপুরদুয়ার শহরকে রাজ্য কোরডিনেশন কমিটির প্রতিষ্ঠাতা অজয় মুখোপাধ্যায় এর নামে নামাঙ্কিত করা হয়েছে। সম্মেলনের মূল মঞ্চকে সমিতির কেন্দ্রীয় সম্পাদক মন্ডলির প্রাক্তন সদস্য প্রয়াত সঞ্জয় বসুর নামে নামাঙ্কিত করা হয়েছে। রাজ্য সম্মেলনে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ওয়ার্ক এ্যাসিস্ট্যানস এ্যাসোসিয়েশন এর সদস্যরা। ৭ই ফেব্রুয়ারি এই রাজ্য সম্মেলনে পুস্তক বিপনি ও আলিপুরদুয়ারের বিভিন্ন চা বাগানের চা শ্রমিকদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা গেছে।
সম্মেলনের প্রগতিশীল পুস্তক বিপনি তরুন দাসের নামে করা হয়েছে। পুস্তক বিপনির উদ্বোধন করেন রাজ্য কোরডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী।
৮ই ফেব্রুয়ারি পতাকা উত্তোলন মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সমিতির সভাপতি ফাল্গুনী সরকার। উদ্বোধনের পর শহীদ বেদীতে মাল্যদান করে মূল অনুষ্ঠান শুরু করা হয়। সম্মেলনের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন আলিপুরদুয়ার জেলার প্রাক্তন পৌর প্রধান ও বিশিষ্ট শিক্ষাবিদ অনিন্দ ভৌমিক এবং রাজ্য কোরডিনেশন কমিটির সভাপতি আশিষ ভট্টাচার্য। দেশ ও রাজ্য মিলিয়ে মোট ১৩ টি সমিতিগত দাবী নিয়ে আয়োজন করা হয়েছে এই রাজ্য সম্মেলনের।
সন্মেলনের সাধারন সম্পাদক সুব্রত কুমার গুহ বলেন, “বর্তমান প্রতিকূল পরিস্থিতিকে ভেদ করে কিভাবে আগাতে হবে তা নিয়ে বক্তব্য রাখছেন রাজ্য কমিটির বিভিন্ন জেলার সদস্যরা। আমরা এই সম্মেলনে দেশ ও রাজ্য মিলিয়ে মোট ১৩ টি সমিতি গত দাবী রাখব। পশ্চিমবঙ্গ রাজ্য বর্তমানে ব্যাপক যন্ত্রণার মধ্যে আছে। অনেক দিনের আন্দোলনের পর ষষ্ঠ পে কমিশন অনুযায়ী বেতন পেলেও পে স্লিপে ডিএ নেই, মহার্ঘ ভাতা নেই। এই বিষয়গুলো নিয়ে আজকের সম্মেলনে আলোচনা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের সমস্যা গুলো আলোচনা করা হয়েছে। নাগরিকত্ব আইন ও এন আর সি এর মতো কেন্দ্র সরকারের ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধেও আলোচনা হয়েছে। আমরা এই সম্মেলনের পর সকল সদস্যরা গণ স্বাক্ষর করে রাজ্য স্তরে আমাদের দাবী গুলো জানাবো। আমাদের এই সম্মেলন ভবিষ্যতের এক প্রতিবাদী আন্দোলনের রূপরেখা তৈরি করবে।”