জেলার টোটো চালকদের ছত্রছায়ায় আনছে সিটু : প্রথম সম্মেলন কুমারগ্রাম ইউনিটের |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬ ফেব্রুয়ারি’২০২০ :-

নিজেদের অধিকার ও বিভিন্ন দাবিদাওয়া নিয়ে পথে নামতে চলেছেন আলিপুরদুয়ার জেলার টোটো চালকরা। টোটো চালকদের বিভিন্ন দাবী মানার জন্য বৃহস্পতিবার কুমারগ্ৰামে আলিপুরদুয়ার জেলা টোটো চালক ইউনিয়ন কুমারগ্রাম ইউনিটের পক্ষ থেকে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলনে টোটো চালকদের টোটোর লাইসেন্স, তাদের সামাজিক সুরক্ষা, পুলিশের হয়রানি, বন্ধ স্থায়ী টোটো ষ্ট্যান্ড, সিএএ বাতিল সহ অন্যান্য দাবীতে আন্দোলন করার সিদ্ধান্ত নেওয়া হয়। টোটো চালক ইউনিটের পক্ষ থেকে সম্মেলনের সভাপতি ছিলেন সুকুরচন দাস। সম্মেলনে টোটো চালকদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সিআইটিইউ (সিটু) এর আলিপুরদুয়ার জেলা সভাপতি বিদ্যুত গুন ও গণআন্দোলনের নেতা পিন্টু গাঙ্গুলি।

Leave a Reply

error: Content is protected !!