নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ ফেব্রুয়ারি’ ২০২০ :-

শিবরাত্রিতে রাজাভাতখাওয়া গেটে প্রবেশমূল্য বাতিল করার দাবি জানাল বিজেপি। প্রতি বছর শিবরাত্রি উপলক্ষ্যে কয়েক হাজার পূণ্যার্থী বক্সা টাইগার রিজার্ভের রাজাভাতখাওয়ার চেকপোস্ট পেরিয়ে মহাকালের উদ্দেশ্যে যাত্রা করেন। দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন। কিন্তু বক্সা টাইগার রিজার্ভ ওই সময়ে বছরের অন্যান্য সময়ের মতো রাজভাতখাওয়া গেটে চড়া হারে প্রবেশ মাশুল ধার্য্য করায় অসংখ্য পূণ্যার্থী অসুবিধায় পড়েন। এই পরিস্থিতিতে জয়ন্তী মহাকালে শিবরাত্রির প্রাচীন ঐতিহ্য ও পরম্পরাকে মাথায় রেখে এবং পূণ্যার্থীদের
অসুবিধার কথা চিন্তা করে রাজাভাতখাওয়া গেটের প্রবেশমূল্য বাতিল করার দাবি জানাল ভারতীয় জনতা পার্টি। শিবরাত্রির দুইদিন রাজাভাতখাওয়া গেটে ভক্তদের মাথাপিছু প্রবেশমূল্য ও গাড়ির প্রবেশমূল্য বাতিল করার জন্য বক্সা টাইগার রিজার্ভ কতৃপক্ষের কাছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দাবি জানানো হয়েছে।