রান্নার গ্যাসের অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় কংগ্রেস : খবরে আলিপুরদুয়ার |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ফেব্রুয়ারি’২০২০ :-

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামল কংগ্রেস। বর্তমান বাজারে গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে সোমবার দুপুরে আলিপুরদুয়ারের কলেজ হল্টে বিক্ষোভ দেখাল কংগ্রেস ও যুব কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ ও কর্মীরা। কলেজ হল্ট চত্বরে রাস্তায় বসে উনুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন তারা। গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি এবং গ্যাসের ভর্তুকির টাকা আসতে দেরী হওয়ার ফলে কংগ্রেস এই বিক্ষোভে নেমেছে বলে জানালেন আলিপুরদুয়ার যুব কংগ্রেসের সভাপতি শান্তনু দেবনাথ। শান্তনু দেবনাথ বলেন, “বর্তমানে কেন্দ্রে মোদী সরকার চলছে। এই মোদী সরকার যেভাবে জনবিরোধী নীতি নিয়ে চলছে তার ফলে সাধারন মানুষের প্রতিদিনের জ্বালানি অর্থাৎ গ্যাস সিলিন্ডারের মূল্য কয়েক গুন বৃদ্ধি পেয়েছে। তার বিরুদ্ধে আমরা আজ আন্দোলনে নেমেছি। আমরা এখানে উনুন খড়ি দিয়ে রান্না করে মানুষকে বোঝাতে চাইছি যে মানুষের ভবিষ্যতটা কোনদিকে যাচ্ছে। এই মোদী সরকার সাধারণ মানুষের ভবিষ্যত কোনদিকে ঠেলে দিচ্ছে। গ্যাসের ভর্তুকি দিচ্ছে কিন্তু সেই ভর্তুকির টাকা পাওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে সাধারন মানুষকে। ভর্তুকির টাকা মানুষের ব্যাঙ্কে আসছে কিন্তু তার সুদ কি মোদী সরকার দিচ্ছে? আমরা এর প্রতিবাদে রাস্তায় নেমেছি। আমাদের প্রতিবাদ আরও বড়ো হবে।”

Leave a Reply

error: Content is protected !!