নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ ফেব্রুয়ারি’২০২০ :-

নাগরিকত্ব আইনের সমর্থনে রাষ্ট্রবাদী নাগরিক মঞ্চের আলোচনা সভা। রবিবার আলিপুরদুয়ারের অদূরে পারোকাটায় নাগরিকত্ব আইনের সমর্থনে এক আলোচনা সভা করল আলিপুরদুয়ারের রাষ্ট্রবাদী নাগরিক মঞ্চ। নাগরিকত্ব আইনের ফলে দেশের নাগরিকদের সুরক্ষা ও সুবিধার দিকগুলি নিয়ে আলোচনা করা হয় এই আলোচনা সভায়।
দেশের সব প্রান্তে যখন নাগরিকত্ব আইনের প্রতিবাদ চলছে, সেই সময় নাগরিকত্ব আইনের সমর্থনে আলেচনা সভা রাষ্ট্রবাদী নাগরিক মঞ্চকে অন্যভাবে প্রতিফলিত করল। এই আলোচনা সভার দায়িত্বে ছিলেন রাষ্ট্রবাদী নাগরিক মঞ্চের পারোকাটার কর্মকর্তা রাজু দাস, আলিপুরদুয়ার ২ নং ব্লকের কর্মকর্তা প্রভাত বিশ্বাস সহ অন্যান্যরা। নাগরিকত্ব আইনের সমর্থনে বক্তৃতা দিয়েছেন কোচবিহারের সুমন কর্মকার, আলিপুরদুয়ারের প্রকাশ ভৌমিক সহ আরও অনেকে। প্রায় ৩৫০ এর বেশী লোকজনের সমাবেশ দেখা গেল এদিনের আলোচনা সভায়।