মাতৃভাষা দিবসে আলিপুরদুয়ার : অঙ্কন প্রতিযোগিতা, আল্পনা সাজানো, সংগীতানুষ্ঠানের মাধ্যমে মাতৃভাষা দিবস |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ফেব্রুয়ারি’২০২০ :-

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায়। আলিপুরদুয়ার জংশনে প্রয়াস ওয়েলফেয়ার অরগানাইজেশন দ্বারা শুক্রবার ২১শে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে এক অংকন প্রতিযোগিতা এবং এক র‌্যালির আয়োজন করা হয়েছিল। বেশ কিছু সংগীত শিল্পী সংগীত পরিবেশনও করেন এদিন। এদিনের র‌্যালিতে উপস্থিত ছিলেন প্রয়াস ওয়েলফেয়ার অরগানাইজেশনের সভাপতি দেবী দাস, সহ সভাপতি পাপাই হালদার, সহ সম্পাদক উমা দাস সহ সকল সদস্য সদস্যা এবং প্রয়াসের অংকন ক্লাসের সকল ছাত্র ছাত্রীবৃন্দ।
এছাড়াও আন্তৰ্জাতিক মাতৃভাষা দিবসে শ্রীনাথপুর চা বাগানের ছাত্র ছাত্রীদের বিনামূল্যে এক কোচিং সেন্টারের উদ্বোধন হয় শুক্রবার।ডিওয়াইএফআই এর আলিপুরদুয়ার জেলা কমিটি এবং ‘ডক্টরস ফর ডেমোক্রেসি’ এর সহযোগিতায় এই কোচিং সেন্টার এর শুভ সূচনা করা হয়েছে। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার সুবর্ণ গোস্বামী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক সেতু ব্যানার্জি ও শ্রমিক নেতা বিদ্যুত গুন। এদিনের অনুষ্ঠানে ডিওয়াইএফআই এর পক্ষ শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সাতমি উরাও ও শিল্পা তিরকি নামে ওই বাগানের দুজন মেয়ে কোচিং সেন্টারে পড়ানোর দায়িত্ব নেয়। পড়াশোনার পাশাপাশি শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা হবে ‘ডক্টরস ফর ডেমোক্রেসি’ এর সহযোগিতায়। শ্রীনাথপুর চা বাগান একটি রুগ্ন বাগান, সেজন্য এই বাগানটি বেছে নেওয়া হয়েছে বলে জানান ডিওয়াইএফআই এর আলিপুরদুয়ার জেলা কমিটির সম্পাদক জীবন সরকার। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে বিরাট উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অন্যদিকে, ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে গত রাতেই আলিপুরদুয়ারের বেশকিছু জনগণ আলিপুরদুয়ার ফায়ার ব্রিগেডের সামনের রাস্তায় ছবি আঁকা, আল্পনা সাজানো ও গানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেন।

Leave a Reply

error: Content is protected !!