নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮ ফেব্রুয়ারি’২০২০ :-

সমাজের অনেক প্রতিভা আর্থিক দুর্দশার কারনে হারিয়ে যায়। এরকমই এক প্রতিভা, আলিপুরদুয়ার জেলার রাকেশ শীলশর্মা আর্থিক অভাবের জন্য এগোতে পারছিল না। আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় সূযোগ পেয়েও অনিশ্চিয়তায় দিন কাটাচ্ছিল আলিপুরদুয়ার ২নং ব্লকের উত্তর পারোকাটার যুবক রাকেশ শীলশর্মা। একথা জানতে পেরে রাকেশ শীলশর্মার প্রতি সাহায্যের হাত বাড়ালো আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম-শামুকতলা প্রেস ক্লাব। শনিবার ক্লাব সভাপতি সুকুমার রঞ্জন সরকার তার হাতে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন।
দুবাইয়ে এই আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কিন্তু দুবাই যাওয়ার টাকা জোগাড় হচ্ছিল না। সেই চিন্তায় দিন কাটাচ্ছিল রাকেশ এবং তাঁর পরিবার। বক্সিং এর পাশাপাশি ক্যারাটেতেও সমান পারদর্শী রাকেশ। ক্যারাটে প্রতিযোগিতায় পারদর্শীতার জন্য রাজ্য সরকারের কাছ থেকে পুরস্কার হিসাবে একটি বাইকও পেয়েছিল রাকেশ। সেই বাইক বিক্রি করেও দুবাই যাওয়ার খরচ জোগাড় হচ্ছিল না তাঁর।
রাকেশ জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত দুবাইয়ে শুরু হতে চলেছে ‘ইন্টারন্যাশেনাল বক্সিং চাম্পিয়নশিপ’।
সেখানে পাকিস্থান আর্মির মুখোমুখি হব। এই সময় এই সাহায্য পেয়ে খুব উপকৃত হলাম।