নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০নভেম্বর’১৯:-

মহিলাদের হাইজিন রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল অসম সরকার। অসমের সব কারখানা ও শিল্প প্রতিষ্ঠানে মহিলা কর্মচারীদের জন্য বাধ্যতামূলকভাবে স্যানিটারি ন্যাপকিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের নেতৃত্বে হওয়া মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিল্প ও বাণিজ্য মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি জানান, কর্মরত মহিলাদের স্বার্থে সরকার সব কারখানা ও শিল্প প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন রাখাটা বাধ্যতামূলক করেছে। বৈঠকে সামনের বছর কর্মীদের ছুটির তালিকা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২০ সালের ছুটির ক্যালেন্ডারে ৩৫টি সরকারি ছুটি ছাড়াও ৩১টি সংরক্ষিত ছুটিরও উল্লেখ করা হয়েছে। আসামের রাজ্য সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল।