নেশাজাত দ্রব্যের পর্দাফাঁস : বাজেয়াপ্ত করা হল ১২০ কোটির হেরোইন ও ব্রাউন সুগার |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯ ফেব্রুয়ারি’২০২০ :-

১২০ কোটি টাকার নেশাজাত দ্রব্য বাজেয়াপ্ত করা হল মনিপুরের একটি ফ্যাক্টরি থেকে। শনিবার আসাম রাইফেলস ও মনিপুর পুলিশের একটি দল যৌথভাবে মনিপুরের থৌবাল জেলায় একটি ঔষধ তৈরীর কারখানা থেকে অনেক পরিমানে অবৈধ ঔষধ, হেরোইন ও ব্রাউন সুগার মিলিয়ে মোট ১২০ কোটি টাকার নেশাজাত দ্রব্য বাজেয়াপ্ত করল। গোপন সূত্রে খবর পেয়ে আসাম রাইফেলস ও মনিপুর পুলিশের একটি দল যৌথভাবে ওই কারখানায় অভিযান চালায়। জানা যায়, ওই কারখানায় প্রথমে ওপিয়াম নামক এক বস্তু থেকে মরফিন তৈরী করা হত এবং তারপর সেই মরফিন থেকে ব্রাউন সুগার ও হেরোইন তৈরী করা হত।
আসাম রাইফেলস ও মনিপুর পুলিশের অভিযানে ওই কারখানা থেকে ২৯ কেজি কঠিন ব্রাউন সুগার, ২০ লিটার তরল ব্রাউন সুগার, ৮ কেজি মারিজুয়ানা এবং নেশাজাত দ্রব্য তৈরীর বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। ওই কারখানায় নেশাজাত দ্রব্য তৈরী করে সেগুলো মনিপুর ও নাগাল্যান্ড এর যুবক যুবতী দের কাছে পাঠানো হত বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই কারখানায় নেশাজাত দ্রব্য তৈরীর দায়িত্বে থাকা এলিজাবেথ খোংসাই নামে এক মহিলাকে গ্ৰেফতার করা হয়েছে কিন্তু কারখানার মালিক পলাতক।
উদ্ধার করা নেশাজাত দ্রব্যের আন্তর্জাতিক বাজারে মূল্য প্রায় ১২০ কোটি টাকা বলে জানা গেছে। এই নেশাজাত দ্রব্য তৈরীর সাথে কোনো বড়ো চক্র জড়িয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!