ফেরা হলো না প্রবাসে : বিসর্জনেই অকাল প্রয়াণ প্রবাসী পুত্রের | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ অক্টোবর ২০২৪ :-

দুর্গাপূজায় পরিবারের সাথে সামিল হয়ে চিরদিনের তরে সবাইকে ছেড়ে এভাবে চলে যেতে হবে, স্বপ্নেও কল্পনা করতে পারেনি প্রবাসী পুত্রের পরিবার!

অস্ট্রেলিয়ায় ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে জব করতেন বালুরঘাটের নিউটাউনের বাসিন্দা ৩২ বছরের অংশুমান নন্দী। পুজোয় পরিবারের সাথে আনন্দ করবার জন্যই এই বছর পিসির বাড়ির পুজোয় যোগদান করেছিলেন অংশুমান। বিসর্জনের দিন আত্রেয়ী নদীতে প্রতিমা বিসর্জন করাকালীন হঠাৎ করে একই পরিবারের তিনজন নদীতে পড়ে যায়। পরিবারের অন্যান্য মানুষদের সহায়তায় দুজনকে উদ্ধার করা গেলেও অংশুমানের পিসেমশাই শ্যামল কুমার দত্তের ঘটনাস্থলে মৃত্যু হয় কিন্তু অংশুমানকে কোন ভাবে খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় পুলিশ ও ডুবুরিদের সাহায্যে অনেক তল্লাশি করে ২৪ ঘন্টা পরে বুধবার বিকেলে বালুরঘাট থানার খিদিরপুর রেল ব্রীজ সংলগ্ন এলাকা থেকে অংশুমানের দেহ উদ্ধার করা হয়।
বালুরঘাট থানার পুলিশ এরপর অংশুমানের দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। সুদূর অস্ট্রেলিয়া থেকে পুজোয় পরিবারের সাথে কাটানোর জন্য এসে এভাবে সবাইকে ছেড়ে চলে যাবে এটা কিছুতেই মেনে নিতে পারছে না অংশুমানের পরিবার- পরিজন। এছাড়া একই সাথে একই পরিবারের দুজন ব্যক্তির অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়ে গিয়েছে পরিবার ও প্রতিবেশী।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!