ফের লাইনচ্যুত ট্রেনের কামরা : আতঙ্কিত যাত্রীরা | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ অক্টোবর ২০২৪ :-

বিগত কয়েক মাসের মধ্যে একের পর এক ট্রেন দুর্ঘটনার খবর খবরের শিরোনামে যেন জায়গা করে নিয়েছে। ট্রেন দুর্ঘটনার খবর যেন ট্রেন যাত্রীদের কাছে একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আবারও রেল দুর্ঘটনার খবর শোনা গেল মুম্বাইতে। এবার ট্রেনের বগির লাইনচ্যুত হবার ঘটনা ঘটলো মুম্বাইয়ের লোকাল ট্রেনে।

জানা গেছে, শুক্রবার রাত ৮ঃ৫৫ নাগাদ মুম্বাইয়ের সিএসএমটি স্টেশনে যাওয়ার পথে কল্যাণ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের কাছে লোকাল ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। যদিও কামরায় যাত্রীসংখ্যা অনেকটাই কম ছিল এবং গাড়ির গতিও কম থাকার জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
তবে রেল দুর্ঘটনা জনিত কারণের জন্য ডাউন লাইনের রেল চলাচল অনেক ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছিল। এভাবে একের পর এক রেল দুর্ঘটনার জন্য যাত্রীদের কাছে রেল যাত্রা যেন আতঙ্কের হয়ে যাচ্ছে। কীভাবে লোকাল ট্রেনটির বগি লাইনচ্যুত হল সে বিষয়ে তদন্ত করছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!