নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ অক্টোবর ২০২৪ :-

লরির ধাক্কায় মৃত্যু হল কর্তব্যরত এক ট্রাফিক গার্ডের। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার উলুবেরিয়ার কুলগাছিয়ায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালবেলায়।
সোমনাথ রায় যিনি হাওড়া সাঁকরাইলের বাসিন্দা, তাঁর ডিউটি পড়েছিল উলুবেড়িয়া শ্রীরামপুর মোড়ে ৬ নম্বর জাতীয় সড়কে। আচমকা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে কর্তব্যরত সোমনাথ রায়কে।
লরির ধাক্কায় তিনি পড়ে যাওয়ায় স্থানীয় লোকজন ছুটে এসে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।
এরপর হাওড়া পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এছাড়া ঘাতক লরির চালককে খোঁজ করছে পুলিশ। এই ঘটনায় মৃত ট্রাফিক গার্ডের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।