হাওড়া থেকে দূরপাল্লার ট্রেন বাতিল ও ট্রেনের টাইম পরিবর্তন : যাত্রীদের ভোগান্তি চূড়ান্ত | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ সেপ্টেম্বর ২০২৪ :-

হাওড়া স্টেশন থেকে, যারা দূরপাল্লার ট্রেন ধরবেন আজ বা আগামী কয়েকদিন, তাদের জন্য রয়েছে দুঃসংবাদ।
জানা যাচ্ছে, স্টেশন সংক্রান্ত কিছু কাজ কর্মের জন্য, অনেকগুলো ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের টাইম টেবিল পরিবর্তন করা হয়েছে। তাই আপনারা যারা আজ বা আগামী কয়েক দিনের জন্য দূরপাল্লার ট্রেনে যাত্রা করবেন, তাদের জন্য এই প্রতিবেদন অনেকটাই গুরুত্বপূর্ণ।

দক্ষিণ পূর্ব রেল, বিজ্ঞপ্তি প্রকাশ করে ঘোষণা করেন, চক্রধরপুর ডিভিশনে জরুরী কাজের জন্য, কিছু ট্রেন বাতিল করা হয়েছে। এই খবরেই হাওড়া স্টেশন থেকে যে সমস্ত যাত্রীরা ট্রেন ধরবেন তারা চিন্তায় পড়ে যান!

আসুন জেনে নেওয়া যাক, কোন কোন ট্রেন বাতিল হতে চলেছে? এছাড়া, কোন কোন ট্রেনের টাইম টেবিল পরিবর্তন করা হয়েছে?

আগামী ২১ সেপ্টেম্বর এবং ২২ সেপ্টেম্বর ট্রেন নাম্বার ১৮০৪৯ শালিমার-বাদামপাহাড় এক্সপ্রেস বাতিল থাকবে।

২২৮৮৭ এসএমভিটি-ব্যাঙ্গালুরু হামসাফার এক্সপ্রেস হাওড়া থেকে দুপুর ১২.৪০ নাগাদ ছাড়ার কথা ছিল কিন্ত সেটা দুপুর ১৪.৪০ নাগাদ ছাড়া হয়েছিল।
আজকের জন্যও, কিছু ট্রেনের টাইম টেবিল পরিবর্তন করেছে পূর্ব রেল।
ট্রেন নম্বর ১২০২২ বরবিল-হাওড়া জন শতাব্দি এক্সপ্রেস ১৩.৪০ নাগাদ ছাড়ার বদলে বরবিল থেকে ১৮.৪০ নাগাদ ছাড়বে।
১২৮৪১ শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস ছাড়ার কথা ছিল শালিমার থেকে ১৫.২০ নাগাদ কিন্ত এই ট্রেন শালিমার থেকে ১৯.২০ নাগাদ ছাড়া হবে।

কার্যত, হঠাৎ করেই ট্রেনের টাইম পরিবর্তন এবং কিছু ট্রেন বাতিল করার কারণে, যে সমস্ত যাত্রীরা হাওড়া থেকে যাত্রা করবেন, তাদের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে। রেল কর্তৃপক্ষও ট্রেনের টাইম টেবিল পরিবর্তন করার জন্য অনেকটাই সমস্যার মধ্যে পড়েছেন।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!