বজ্রপাতে ঝরে গেল কয়েকটি তরতাজা প্রাণ : একই সাথে ৬ জন পড়ুয়ার মৃত্যু | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ সেপ্টেম্বর ২০২৪ :-

বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণবাতের জেরে পশ্চিমবঙ্গ, ছত্রিশগড়, উড়িষ্যা, ঝাড়খন্ড ও একাধিক রাজ্যে অত্যাধিক বজ্রপাতের সাথে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতেই ৬ জন পড়ুয়ার একই দিনে একই সাথে বাজ পড়ে মর্মান্তিক মৃত্যুর খবর শোনা গেল ছত্রিশগড়ে।

জানা যাচ্ছে, একাদশ শ্রেণির পরীক্ষা চলছিল, ৬ জন পড়ুয়া পরীক্ষা শেষে বাড়ির দিকে রওনা হয়। ফিরতি পথেই প্রবল বৃষ্টি শুরু হওয়ায়, ৬ জন পড়ুয়া একটি গাছের তলায় আশ্রয় নিলে, আচমকা বজ্রপাতের ফলে ৬ জন পড়ুয়াই মারা যান।
খবর পেয়েই ছত্রিশগড় রাজনন্দগাও এর পুলিশ কর্তারা ঘটনাস্থলে যান, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই ৬ জন পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করা হয়। রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার মোহিত গর্গ জানিয়েছেন, ৬ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে, ছাড়াও ১ জন আহত হয়েছেন তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ছত্রিশগড় রাজ্য সরকার মৃত ৬ জন পড়ুয়ার পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে, এছাড়া যিনি আহত হয়েছেন তার পরিবারকেও আর্থিক সাহায্য দেবার কথা ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!