Thunderstorms https://the4thcolumn.com Wed, 07 Apr 2021 12:46:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 161066102 “মধ্যদিনের  রক্ত  নয়ন  অন্ধ” করতে আসছে সে : অশনি সঙ্কেত দিলো হাওয়া মোরগ | The4thcolumn https://the4thcolumn.com/west-bengal-desk-thunderstorm-medinipur-jhargram/ https://the4thcolumn.com/west-bengal-desk-thunderstorm-medinipur-jhargram/#respond Wed, 07 Apr 2021 12:46:25 +0000 https://the4thcolumn.com/?p=15112 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৭ এপ্রিল’ ২০২১ :-

“শুরু  হয়ে  গেছে গুরু -গুরু রব–নাসা -গর্জন ঝঞ্ঝার”।  সে আসছে ধেয়ে। সে আর কেউ নয়, সে কালবৈশাখী। ধেয়ে আসছে ‘কাল-বৈশাখে’। আর তার জেরেই রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হতে চলেছে ঝড়-বৃষ্টি। পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যে ২ জেলায় আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে শুরু হবে ঝড়-বৃষ্টি। দাপট দেখাবে কালবৈশাখী। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্র-বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

উল্লেখ্য, এবছরের প্রথম কালবৈশাখীর ‘রনদুন্দুভি’র শব্দ শোনা গিয়েছিল বীরভূম, নদিয়া সহ বেশ কিছু জেলায়। ঝড়ের দাপট সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় বোলপুরে। ঝড়ে প্রায় লন্ডভন্ড হয়ে যায় বোলপুর।

]]>
https://the4thcolumn.com/west-bengal-desk-thunderstorm-medinipur-jhargram/feed/ 0 15112
সন্ধ্যের পর ব্যাপক শিলাবৃষ্টি আলিপুরদুয়ার জেলা জুড়ে | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-shila-brishti/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-shila-brishti/#respond Fri, 05 Mar 2021 15:35:12 +0000 https://the4thcolumn.com/?p=14566 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৫ মার্চ’ ২০২১ :-

শুক্রবার সকাল থেকে উত্তরের বিভিন্ন জেলাগুলির আকাশ ছিল মেঘলা। সন্ধ্যার পর থেকেই আলিপুরদুয়ার জেলায় শুরু হয় জোর হাওয়া এবং বজ্র-বিদ্যুৎ সহকারে বৃষ্টি। জেলার বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। আলিপুরদুয়ার জেলার জংশন এলাকার উত্তর জিৎপুর ও ঢালকর এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়। এলাকার রাস্তাঘাট ঢেকে যায় শীলের আস্তরণে।

উল্লেখ্য, হাওয়া অফিস সূত্রে খবর, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। শুক্রবার শিলিগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি, কোচবিহারে ছিল ২৯.৪ । এছাড়া জলপাইগুড়িতে এদিনের তাপমাত্রা ২৯ ডিগ্রী রেকর্ড করা গেছে। এছাড়া দার্জিলিঙে ১৪ ডিগ্রী, কালিম্পং’এ ২১ ডিগ্রী রেকর্ড করা হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একেবারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-shila-brishti/feed/ 0 14566