Sudden death https://the4thcolumn.com Wed, 25 Sep 2024 14:37:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 161066102 অফিসে কর্মরত মহিলা কর্মী : চেয়ার থেকে পড়ে মৃত্যু | The 4th column https://the4thcolumn.com/sudden-death-of-employee/ https://the4thcolumn.com/sudden-death-of-employee/#respond Wed, 25 Sep 2024 14:37:04 +0000 https://the4thcolumn.com/?p=23722 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ সেপ্টেম্বর ২০২৪ :-

কাজ করতে করেই চেয়ার থেকে পড়ে মৃত্যু হলো এক মহিলার। ভাবতে অবাক লাগলেও, ঘটনাটি ঘটেছে লক্ষ্ণৌ – এর এইচ ডি এফ সি ব্যাংকে।

জানা যায়, বুধবার কাজ করতে করতেই হঠাৎ করেই আশ্চর্যজনক ভাবে চেয়ার থেকে পড়ে যান বয়স ৪৫ বছরের সাদাফ ফাতিমা নামে এক মহিলা। তিনি পড়ে যাওয়ার সাথে সাথেই তার সহকর্মীরা দৌড়ে আসে, তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

সহকর্মীদের কাছে এমন মৃত্যু রহস্যজনকই মনে হয়েছে। সহকর্মীদের কাছে শোনা যায়, কিছুদিন ধরেই অফিসের কাজ জনিত চাপে কিছুটা মানসিক উদ্বেগের মধ্যেই ছিলেন মৃত মহিলা। কাজের চাপ নিতে না পেরে মৃত্যু হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত কোন কারণ না বলতে পারলেও, তেমনটাই মনে করছেন সহকর্মীদের মধ্যে অনেকজন।

মহিলা ব্যাংক কর্মীর মৃত্যুর আসল কারণ জানতে তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কর্মসংস্থানে এমন মৃত্যুকে আশ্চর্যজনক মনে করা হচ্ছে, যদিও ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত আসল কারণ সম্বন্ধে অবগত নয় পরিবার বা সহকর্মীরা।

]]>
https://the4thcolumn.com/sudden-death-of-employee/feed/ 0 23722