second moon https://the4thcolumn.com Mon, 16 Sep 2024 10:08:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 161066102 আকাশে দেখা যাবে দুটি চাঁদ : বিরলতম ঘটনার সাক্ষী পৃথিবী | The 4th column https://the4thcolumn.com/another-moon-on-earth-sky/ https://the4thcolumn.com/another-moon-on-earth-sky/#respond Mon, 16 Sep 2024 10:08:18 +0000 https://the4thcolumn.com/?p=23645 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ সেপ্টেম্বর ২০২৪ :-

সেপ্টেম্বর মাসেই পৃথিবী পেতে চলেছে একটি নতুন অতিথি। আর সেটা হলো একটি নতুন চাঁদ। হ্যাঁ! ঠিকই শুনছেন! আগামী দুইমাস, ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত আকাশে দুটি চাঁদ দেখতে পাওয়া যাবে। অর্থাৎ পৃথিবী এক বিরলতম ঘটনার সাক্ষী হতে চলেছে আগামী দুই মাস ধরে।

আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বিজ্ঞানীদের মতে, সম্প্রতি যে নতুন চাঁদ আবিষ্কার হয়েছে, সেটি আসলে চাঁদ নয়, এটি হলো গ্রহাণু । যেটি দেখতে মিনি চাঁদের ন্যায়। আমরা জানি, চাঁদ পৃথিবীর উপগ্রহ এবং চাঁদ পৃথিবীর চারদিকে কক্ষপথে ঘুরে বেড়ায়। এই নতুন আবিষ্কৃত হওয়া গ্রহাণুটি, যার নাম ২০২৪ পিটিএস ( 2024 PTS ) । জানা যাচ্ছে, এটি ৩৩ ফুটের একটি গ্রহাণু।

এর আগেও ১৯৮১ সালে এবং ২০২২ সালেও এরকম মিনি গ্রহাণুর খোঁজ মেলে। তবে তারা পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে কিছুক্ষণের মধ্যেই আবার পৃথিবীর কক্ষপথ থেকে বেড়িয়ে যায়। তবে এই ২০২৪ পিটিএস সৌরজগতের চারপাশে ঘোরার সময় মাধ্যাকর্ষন শক্তির প্রভাবে পৃথিবীর কক্ষপথের প্রবেশ করবে এবং দু মাসের মতন থেকে কক্ষপথে থেকে, বেড়িয়ে যাবে।

তবে, এই মিনি চাঁদ’কে সাধারণ মানুষ খালি চোখে দেখতে পারবেন না। উচ্চক্ষমতাসম্পন্ন টেলিস্কোপ যন্ত্রের মাধ্যমে একমাত্র দেখা যাবে এই মিনি চাঁদকে। তবে বিজ্ঞানীরা খুবই উৎসুক এই নতুন অতিথিকে নিয়ে। এই নতুন আবিষ্কৃত হওয়া মিনি চাঁদ অর্থাৎ গ্রহাণু, আগামী দুই মাস পৃথিবীর কক্ষপথে ঘোরার সময় নিশ্চয়ই নতুন কোনও তথ্য আগামীর জন্য নিয়ে আসবে, তাতেই ভরসা রাখছেন বিজ্ঞানীরা।

]]>
https://the4thcolumn.com/another-moon-on-earth-sky/feed/ 0 23645