Royal Bengal Tiger https://the4thcolumn.com Mon, 09 Nov 2020 10:37:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.4.2 161066102 মরশুমে প্রথম দেখা দিলেন ‘দক্ষিণরায়’ : খুশি পর্যটকরা | The4thcolumn https://the4thcolumn.com/west-bengal-sundarban-desk-royal-bengal-tiger-first-look-in-this-season-tourists-are-overwhelmed/ https://the4thcolumn.com/west-bengal-sundarban-desk-royal-bengal-tiger-first-look-in-this-season-tourists-are-overwhelmed/#respond Mon, 09 Nov 2020 10:36:54 +0000 https://the4thcolumn.com/?p=10397 নিউজ ডেস্ক,দ‍্য ফোর্থ কলাম, ৯ নভেম্বর’২০২০:-

বঙ্গে শীত ব‍্যাট চালালো শুরু করে দিয়েছে নভেম্বরের শুরুতেই। ধীরে ধীরে নামছে পারদ, তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় এবার শীত তাড়াতাড়ি হাজির। পারদ নামার সাথে সাথে ভ্রমণপিপাসু বাঙালির ঘোরার ইচ্ছে বেড়ে চলেছে। তবে করোনার দাপটে এবছর সেভাবে ব্যাগ গোছানো যাচ্ছে না। তবুও বেড়িয়েছেন অনেকেই।

কাছেপিঠে ঘুরতে যাবার অন্যতম সেরা ঠিকানা সুন্দরবন। রবিবার সকালে মরশুমের প্রথম বাঘদর্শনের সুযোগ হলো সুন্দরবনের পর্যটকদের। বাঘমামাকে ঘোরাঘুরি করতে দেখে যারপরনাই আনন্দিত পর্যটকেরা। মরশুমের প্রথম বাঘদর্শন যেন পর্যটকদের কাছে ‘চেরি অন দ‍্য কেক’।

করোনার কাঁটা দুশ্চিন্তার যে ছাপ ফেলেছিল পর্যটন ব্যবসায়ীদের মধ্যে, শীতের মরশুমে তা মুছে চওড়া হাসি হাসছেন তাঁরা। তবে এখনও বেশ ফাঁকাই রয়েছে দর্শনীয় স্থানগুলো, ধীরে ধীরে বাড়বে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা।

]]>
https://the4thcolumn.com/west-bengal-sundarban-desk-royal-bengal-tiger-first-look-in-this-season-tourists-are-overwhelmed/feed/ 0 10397
খাঁচা বন্দী সুন্দরবনের ‘দক্ষিণরায়’ : ফিট সার্টিফিকেট পেলে ছাড়া হবে জঙ্গলে | The4thcolumn https://the4thcolumn.com/west-bengal-sundorbon-desk-cought-royal-bengal-tiger/ https://the4thcolumn.com/west-bengal-sundorbon-desk-cought-royal-bengal-tiger/#respond Wed, 07 Oct 2020 11:46:16 +0000 https://the4thcolumn.com/?p=9393 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৭ অক্টোবর’ ২০২০ :-

খাঁচা বন্দী রয়্যাল বেঙ্গল টাইগার

অবশেষে খাঁচা বন্দী ‘দক্ষিণরায়’। খাঁচা বন্দী হলো সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। জঙ্গল থেকে বেরিয়ে সোমবার লোকালয়ে হানা দেয় বাঘটি। তারপর থেকেই বাঘটির উপর কঠোর নজরদারি চালায় বনদপ্তর। শেষ পর্যন্ত রয়্যাল বেঙ্গল টাইগারকে উদ্ধার করে ঝড়খালি রেসকিউ সেন্টারে নিয়ে যান তারা।

বনদপ্তর সূত্রে জানা গেছে, লোকালয় থেকে বাঘটি মঙ্গলবার ভোরে নিজেই ফিরে যায় আজমলমাড়ির জঙ্গলে। বাঘটি বারবার জঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করায়, বিপদের আশঙ্কায় খাঁচা পাতা হয়।তারপর রাতেই খাঁচাবন্দি হয় রয়্যাল বেঙ্গল। জঙ্গলের চর থেকে খাঁচাবন্দি করেন বন দফতরের কর্মীরা। বাঘটির বয়স আনুমানিক ৫-৬ বছর। উদ্ধারের পর ফিট সার্টিফিকেট মিললে, ছেড়ে দেওয়া হবে দূরের জঙ্গলে।

বন দফতরের আশঙ্কা, জঙ্গলে নাইলনের বেড়াজাল কোনওভাবে ছিঁড়ে যাওয়ায় বাঘটি বাইরে বেরিয়ে এসেছে। গ্রামে নদীর চরে ম্যানগ্রোভের ঝোপ বাড়ায়, ভুল করে সেটি লোকালয়ে ঢুকে পড়ে।

]]>
https://the4thcolumn.com/west-bengal-sundorbon-desk-cought-royal-bengal-tiger/feed/ 0 9393