ration card https://the4thcolumn.com Wed, 18 Sep 2024 12:48:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 161066102 রেশন কার্ড ই-কেওয়াইসির সময় বাড়ানো হলো : আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে করুন এই কাজ | The 4th column https://the4thcolumn.com/link-kyc-with-ration-card/ https://the4thcolumn.com/link-kyc-with-ration-card/#respond Wed, 18 Sep 2024 12:48:58 +0000 https://the4thcolumn.com/?p=23672 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ সেপ্টেম্বর ২০২৪ :-

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে রেশনিং ব্যবস্থা একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়ার সবচেয়ে সুবিধামূলক কার্ড হল রেশন কার্ড। আপনি যদি, আপনার রেশন কার্ড ব্যবহার করে প্রত্যেক মাসে খাদ্য সামগ্রী পাওয়ার এই নিরবিচ্ছিন্ন ব্যবস্থাকে চালিয়ে নিয়ে যেতে চান, তাহলে একটি কাজ অবশ্যই ৩০শে সেপ্টেম্বরের মধ্যে আপনাকে করতে হবে।
কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে, আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে রেশন কার্ডের ই-কেওয়াইসি পূরণ করতে হবে, নইলে আপনার রেশন কার্ড ব্যবহার করে খাদ্য সামগ্রী আপনি আর পাবেন না।

রেশন কার্ড ই-কেওয়াইসি করবেন কিভাবে?
রেশন কার্ড ই-কেওয়াইসি করার জন্য আপনার পরিবারের সমস্ত সদস্যের আধার কার্ড এবং আধার কার্ডের সাথে লিংক করা মোবাইল নাম্বার প্রয়োজন।

আপনি অনলাইন এবং অফলাইনে দুটি ভাবেই রেশন কার্ডের ই-কেওয়াইসি ফরম পূরণ করতে পারবেন।
অনলাইনে করার জন্য আপনাকে প্রথমে খাদ্য বিভাগের অফিসের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
সেখানে নির্দিষ্ট জায়গায় আধার কার্ডের ১২ টি নম্বর, রেশন কার্ডের নম্বর ইনপুট করতে হবে। এরপর আপনার আধারে নিবন্ধিত মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপি ফর্মের সঠিক জায়গায় ইনপুট করলেই আপনার আধার কার্ডের ইকেওয়াইসি সম্পূর্ণ হবে।
এছাড়া আপনি অফলাইনেও এই কাজটি করতে পারবেন, তারজন্য আপনার নিকটবর্তী রেশন কেন্দ্রে যোগাযোগ করুন।

]]>
https://the4thcolumn.com/link-kyc-with-ration-card/feed/ 0 23672