police https://the4thcolumn.com Wed, 15 Dec 2021 07:07:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 161066102 ফোনের সূত্র ধরে পড়াশোনায় ফেরাল পুলিশ : গ্রেফতার ছিনতাইবাজ | The4thcolumn https://the4thcolumn.com/desk-desh-police-bring-back-the-two-sisters-who-dropped-out-of-college-and-school-on-the-pretext-of-rescuing-the-stolen-mobile-phone/ https://the4thcolumn.com/desk-desh-police-bring-back-the-two-sisters-who-dropped-out-of-college-and-school-on-the-pretext-of-rescuing-the-stolen-mobile-phone/#respond Wed, 15 Dec 2021 07:07:44 +0000 https://the4thcolumn.com/?p=19184 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৫ ডিসেম্বর’২১:-

করোনাকালে যে মোবাইলের ভরসায় অনলাইন ক্লাস করত দুই বোন, সেই মোবাইলটিই ছিনতাই হয়ে গিয়েছিল এক দিন। চুরি যাওয়া সেই মোবাইল উদ্ধারের সূত্র ধরে কলেজ ও স্কুলছুট ওই দুই বোনকে আবার লেখাপড়ার জগতে ফিরিয়ে আনল পুলিশ। শুধু তা-ই নয়, দুই বোনের পড়াশোনা সংক্রান্ত যাবতীয় খরচ বহন করার দায়িত্ব কাঁধে নিয়েছেন সোনারপুর থানার আধিকারিকেরা।

মাস তিনেক আগে সোনারপুর থানার সুভাষগ্রাম এলাকার বাসিন্দা, ইতিহাসের প্রথম বর্ষের এক ছাত্রীর মোবাইল ছিনতাই হয়। বছর দুয়েক আগে লকডাউনের সময়ে চাকরি গিয়েছিল ওই কলেজছাত্রীর বাবার। ফলে সংসারের হাল ধরতে সোনারপুরের একটি আবাসনে নিরাপত্তারক্ষী হিসাবে যোগ দেন ছাত্রীটি। মাস দুয়েক আগে সেখান থেকে সাইকেলে করে বাড়ি ফেরার পথেই তাঁর ব্যাগ ছিনতাই হয়। সেই ব্যাগে ছিল তাঁর মোবাইল। ওই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি।

সম্প্রতি কয়েক জন ছিনতাইবাজকে গ্রেফতার করে তাদের থেকে বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করেছিল সোনারপুর থানা। তার মধ্যে ছিল ওই ছাত্রীর ফোনটিও। ফোন নিতে ওই ছাত্রীকে এর পরে থানায় ডাকা হয়। সোনারপুর থানার আইসি সঞ্জীব চক্রবর্তীর কথায়, ‘‘ফোনটি হাতে পেয়ে মেয়েটি হাউহাউ করে কাঁদতে থাকেন। প্রশ্ন করে জানতে পারি, করোনার কারণে এমনিতেই কলেজ বন্ধ ছিল। কিন্তু সংসারে আর্থিক অনটনের কারণে নিরাপত্তারক্ষীর চাকরি নিয়েছিলেন তিনি। মোবাইলের মাধ্যমেই তিনি ও তাঁর ছোট বোন অনলাইন ক্লাস করতেন। কিন্তু ফোন ছিনতাই হয়ে যাওয়ায় সেই পথ বন্ধ হয়ে যায়।’’

ওই ছাত্রী জানান, বাবার চাকরি চলে যাওয়ায় দু’বোনের পড়াশোনা করা আর হয়ে উঠবে না বলেই ভেবেছিলেন তাঁরা। তবু ওই মোবাইলের মাধ্যমেই নিয়মিত অনলাইন ক্লাসে যোগ দিতেন। সম্প্রতি স্কুল ও কলেজ খুলে গেলেও উপার্জনের তাগিদে এখন আর কলেজে গিয়ে লেখাপড়া করা হয়ে উঠবে না তাঁর। তাই ফোন ফিরে পেয়েও হাউহাউ করে কেঁদে ফেলেন তিনি।

সঞ্জীববাবু বলেন, ‘‘এর পরেই আমরা ঠিক করি, ওই দু’বোনের পড়াশোনার বিষয়টির দিকে আমরাই নজর রাখব। খোঁজ নিয়ে দেখেছি, দুই বোনই অত্যন্ত মেধাবী। কিন্তু সংসারে চরম আর্থিক অনটন রয়েছে। তাই চাকরি করার পাশাপাশি ওই তরুণী যাতে ফের কলেজে যেতে পারেন এবং তাঁর বোনও স্কুলে ফিরতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে।’’

কী ভাবে সাহায্য করবে পুলিশ? সোনারপুর থানার আধিকারিকেরা জানাচ্ছেন, কলেজপড়ুয়া ওই তরুণীকে কোনও মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার ব্যবস্থা করা হচ্ছে। সে জন্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। সে ক্ষেত্রে নিরাপত্তারক্ষীর চাকরি করেও পড়াশোনা চালাতে পারবেন ওই তরুণী। আর তাঁর বোন, সপ্তম শ্রেণির ছাত্রীটিকেও স্কুলে পাঠানো হবে। দু’বোনের লেখাপড়া সংক্রান্ত সমস্ত খরচই বহন করবেন সোনারপুর থানার আধিকারিকেরা।

]]>
https://the4thcolumn.com/desk-desh-police-bring-back-the-two-sisters-who-dropped-out-of-college-and-school-on-the-pretext-of-rescuing-the-stolen-mobile-phone/feed/ 0 19184
প্রতিবাদ করায় পুলিশের মারে আহত যুবক : অফিসারের শাস্তির দাবী স্থানীয়দের | The4thcolumn https://the4thcolumn.com/desk-desh-young-man-injured-in-police-beat/ https://the4thcolumn.com/desk-desh-young-man-injured-in-police-beat/#respond Wed, 10 Nov 2021 15:57:01 +0000 https://the4thcolumn.com/?p=18217 নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ১০ নভেম্বর ‘২১:-

মহেশতলা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি। বাইক রাখাকে কেন্দ্র করে শুরু হয় এই ঝামেলা। প্রথমে এক পুলিশ অধিকারীকের সাথে বচসার সৃষ্টি হয় ও হাতাহাতিতে নেমে পড়ে স্থানীয় এক যুবক। অভিযোগ যুবককে থানায় নিয়ে এসে বেধরক মারধর করে অফিসার। এরপর সেই যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আহত যুবকের শরীরে একাধিক জায়গায় হাড় ভাঙার আশঙ্কা করছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই, যুবকের পরিবার বিচার চেয়ে আদালতে আবেদন জানান।আহত যুবকের দাদা প্রাক্তন কাউন্সিলর ও বর্তমান মহেশতলা এলাকার পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য সুকান্ত বেরা অভিযোগ করেন, কালিপুজোর রাতে দক্ষিন ২৪পরগনার মহেশতলার নুঙ্গি স্টেশন সংলগ্ন একটি ওষুধের দোকানে ওষুধ কিনতে গিয়েছিল মহেশতলা থানার সাব ইন্সপেক্টর। তিনি ওষুধের দোকানের সামনে এমন ভাবে বাইকটি রেখেছিল তাতে যাতায়াতের অসুবিধা হচ্ছিল এবং সেই জন্য প্রতিবাদ করেন স্থানীয় যুবক সুমন্ত বেরা। সেই নিয়ে তার সঙ্গে এসাআইএর তর্ক হয়, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। শুধু তাই নয় এরপর সেই যুবককে এস আই থানায় নিয়ে আসে ও বেধরক মারধর করে বলে অভিযোগ। কালিপুজোর পরদিন সুমন্তকে আদালতে পেশ করা হয় বলে জানান তার দাদা। সেখানে জামিন পান তিনি।আহত অবস্থায় তাকে মহেশতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সুমন্তের পরিবারের তরফ থেকে জেলা পুলিশ এর কাছে ঘটনাটি জানানো হয়। আদালতের কাছে তারা সুবিচার চান। যদিও ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে তেমন কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মহেশতলার বিধায়ক দুলাল দাস এই ঘটনার তীব্র নিন্দা করেন। বুধবার সকালে মহেশতলা থানা ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত অফিসারের শাস্তির দাবি উঠেছে।

]]>
https://the4thcolumn.com/desk-desh-young-man-injured-in-police-beat/feed/ 0 18217
মুখে নেই মাস্ক ? পাকড়াও করছে পুলিশ : আইনি পদক্ষেপ গ্রহণ |The4thColumn https://the4thcolumn.com/desk-malda-no-mask-police-action/ https://the4thcolumn.com/desk-malda-no-mask-police-action/#respond Tue, 02 Nov 2021 20:18:13 +0000 https://the4thcolumn.com/?p=18115 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২ নভেম্বর’২১:-

মাস্ক পরা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ধরপাকড় মালদা জেলা পুলিশের। মাস্ক না পরে থাকা প্রতিটি ব্যক্তিকে পাকড়াও করে আইনি পদক্ষেপ নিয়ে ছেড়ে দেয় পুলিশ।

মাস্ক পরা নিয়ে সচেতন করতে পুলিশ আইনি পদক্ষেপ শুরু করে। মাস্ক না পরে রাস্তায় বেরিয়ে ছিলেন মালদার মানিকচক ব্লকের তৃণমূল নেতা। পুলিশ তাকে ধরে আইনি মামলা করে ছেড়ে দেয় বলে জানা যায়। সোমবার দুপুর থেকে মালদা শহরের প্রশাসনিক ভবনের সামনে পুলিশ প্রায় ৫০ জনকে আটক করে। প্রত্যেকের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা করে ছেড়ে দেয়। পাশাপাশি রাস্তায় বেরোলে নিয়মিত যাতে মাক্স পড়ে সেই বিষয়ে সচেতন করা হয় প্রত্যেককে। দীর্ঘক্ষণ ধরে চলে পুলিশের কর্মসূচি।

]]>
https://the4thcolumn.com/desk-malda-no-mask-police-action/feed/ 0 18115