Nbstc https://the4thcolumn.com Sun, 22 Sep 2024 11:20:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 161066102 উত্তরবঙ্গ পরিবহন নিগমের নতুন যাত্রা : কোচবিহার টু কলকাতা এসি রকেট বাস | The 4th column https://the4thcolumn.com/ac-bus-nbstc-start/ https://the4thcolumn.com/ac-bus-nbstc-start/#respond Sun, 22 Sep 2024 11:20:10 +0000 https://the4thcolumn.com/?p=23691 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ সেপ্টেম্বর ২০২৪ :-

দুর্গাপূজার কয়েকদিন অপেক্ষা মাত্র আর তারপরেই সাজো সাজো রবে সেজে উঠবে কলকাতা সহ বিভিন্ন জেলা পেরিয়ে রাজ্য। দুর্গাপূজা আসার সাথে সাথে ভারতীয় রেল কর্তৃপক্ষ থেকে শুরু করে পরিবহন সংস্থা ট্রেন এবং বাসের সংখ্যা বৃদ্ধি করে, যাতে যাত্রীদের দুর্গাপূজায় ঠাকুর দর্শন করতে অনেকটাই সুবিধা হয়। দুর্গাপূজার সময় অনেকেই উত্তরবঙ্গ থেকে কলকাতা আসেন কলকাতার দুর্গাপূজা দেখার জন্য।

যাত্রীদের সুরক্ষা দেওয়ার জন্য উত্তরবঙ্গ পরিবহন দপ্তর এবার পূজায় নিয়ে আসলো কোচবিহার টু কলকাতা এসি রকেট বাস। পুজোর আগে উদ্বোধন হয়ে গেল একটি এসি রকেট বাস, দুটি নন এসি রকেট বাস এবং দুটি সিএনজি বাস।

জানা যাচ্ছে, গতকাল শুক্রবার উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন নিগমের, কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে উত্তরবঙ্গের পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম দাস, এছাড়া পরিবহন সংস্থার অন্যান্য আধিকারিকদের নিয়ে উদ্বোধন করা হয়।

উত্তরবঙ্গের পরিবহন সংস্থার চেয়ারম্যান বলেন, সপ্তাহের দুটি দিন সোমবার ও শুক্রবার কোচবিহার থেকে কলকাতা রওনা দেবে এই কোচবিহার টু কলকাতা এসি রকেট বাস এবং ঠিক একইভাবে মঙ্গলবার ও শনিবার কলকাতা থেকে কোচবিহার ফিরে আসবে।
রকেট এসি বাস চলবে কোচবিহার কলকাতা রুটের মধ্যে এবং সিএনজি বাস চলবে কোচবিহার শিলিগুড়ি রুটের মধ্যে।

পুজোর আগেই এরকম কোচবিহার টু কলকাতা এসি রকেট বাস উদ্বোধন হওয়ার ফলে অনেক যাত্রীর সুবিধে হবে কারণ বর্তমানে যে হারে ট্রেনের টিকিট পাওয়া নিয়ে ঝক্কি পোহাতে হয়, তাতে এই নতুন উদ্ধোধন হওয়া এসি রকেট বাস সেই ঝক্কি থেকে অনেকটাই রেহাই দেবে।

]]>
https://the4thcolumn.com/ac-bus-nbstc-start/feed/ 0 23691