Legal aid clinic https://the4thcolumn.com Wed, 02 Oct 2024 19:53:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 161066102 জেলায় প্রথম : আলিপুরদুয়ার সংশোধনাগারের জন্য চালু ‘ লিগ্যাল এইড ক্লিনিক ‘ | The 4th Column https://the4thcolumn.com/new-legal-aid-clinic-at-district-correctional-home/ https://the4thcolumn.com/new-legal-aid-clinic-at-district-correctional-home/#respond Wed, 02 Oct 2024 19:47:04 +0000 https://the4thcolumn.com/?p=23769 নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার, ২ অক্টোবর ‘২০২৪ :-

জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ অর্থাৎ ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি এবং রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ অর্থাৎ স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির নির্দেশে , জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ আলিপুরদুয়ারের উদ্যোগে ও পরিচালনায় এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম অর্থাৎ জেলা সংশোধনাগারের ব্যবস্থাপনায় , বুধবার দোসরা অক্টোবর জেলা সংশোধনাগারের ঠিক বাইরে চালু হলো একটি লিগ্যাল এইড ক্লিনিক। যার উদ্বোধন করলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শ্রীমতি ডালিয়া ভট্টাচার্য । উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলা সংশোধনাগারের সুপারিনটেনডেন্ট । তৎসহ উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার সিএমওএইচ ও অন্যান্য বিশিষ্টবর্গ।
এই লিগ্যাল এইড ক্লিনিক স্থাপন করার মূল উদ্দেশ্য , যে সমস্ত মানুষেরা তাদের নিজের মানুষদের সঙ্গে সাক্ষাৎ করতে এই কারেকশনাল হোমে আসেন , অর্থাৎ যারা কয়েদী রয়েছেন , তাদের আত্মীয় স্বজনরা যারা দেখা করার জন্য আসেন, তাদের বিভিন্ন ধরনের আবেদনপত্র প্রভৃতি লেখালেখির আইনি কাজে সর্বতোভাবে সাহায্য করবে এই লিগ্যাল এইড ক্লিনিক, জানিয়েছেন সচিব ডালিয়া ভট্টাচার্য।

তিনি আরও জানান,আগামীতে আরো বহু জায়গায় এই ধরণের লিগ্যাল এইড ক্লিনিক খোলা হবে । গ্রাম পঞ্চায়েত থেকে শহর , সব জায়গাতেই ধীরে ধীরে চালু করা হবে । ন্যাশনাল লিগ্যাল অথরিটির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী প্রতি মাসের কাজের খতিয়ানে , জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আলিপুরদুয়ার জেলায় প্রথম এই ধরনের লিগাল এইড ক্লিনিক খোলা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।।

]]>
https://the4thcolumn.com/new-legal-aid-clinic-at-district-correctional-home/feed/ 0 23769