larki bahin yozona https://the4thcolumn.com Mon, 16 Sep 2024 10:19:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 161066102 মমতার পথে মহারাষ্ট্র : লড়কি বহিন যোজনায় মহিলাদের জন্য মাসান্তে ১৫০০ টাকা | The 4th Column https://the4thcolumn.com/larki-bohin-yozona-maharastra/ https://the4thcolumn.com/larki-bohin-yozona-maharastra/#respond Mon, 16 Sep 2024 10:19:33 +0000 https://the4thcolumn.com/?p=23648 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ সেপ্টেম্বর ২০২৪ :-

রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দেশের মহিলাদের জন্যই অনেক রকম প্রকল্পের উদ্যোগ নিয়েছেন। তারমধ্যে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মহিলাদের জন্য মাসিক যে লক্ষ্মীর ভান্ডার ভাতা প্রকল্প সূচনা করেছেন, তা অনেকটাই সাড়া ফেলেছে রাজ্য জুড়ে। রাজ্যে যে সমস্ত মহিলা রয়েছেন, যারা আর্থিক দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছেন, তারা প্রতি মাসে এই ভাতার অনুদান পেয়ে অনেকটাই আর্থিক সহায়তা পেয়েছেন।

তেমনি, মহারাষ্ট্র সরকার মহিলাদের জন্য এমন একটি ভাতার সূচনা করতে চলেছেন যার মাধ্যমে মাসে ১৫০০ টাকা করে পেয়ে যাবেন মহারাষ্ট্রের মহিলাগণ। আর এই প্রকল্প সূচনা হয়েছে আগস্ট মাস থেকে। মহারাষ্ট্র সরকারি প্রকল্পের নাম দিয়েছেন “লড়কি বহিন ” যোজনা।

এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে মহারাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে। সেই সাথে বয়স হতে হবে ২১ থেকে ৬৫ বছরের মধ্যে। মহিলার নিজস্ব আয় থাকলেও সেটা বার্ষিক আড়াই লক্ষের বেশি হলে আবেদন করতে পারবেন না। এছাড়া সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী ও সেচ ও সেবক পদে কর্মীরত মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। মহিলাদের নিজস্ব একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।

মহারাষ্ট্র সরকার জানিয়েছেন, প্রায় দেড় কোটি মহিলাকে আপাতত এই প্রকল্পের অন্তর্গত করা হবে। আবেদনকারীদের প্রত্যেক মাসে ১৫০০ টাকা করে মাসিক অনুদান দেওয়া হবে যার মাধ্যমে আর্থিক ভাবে অনেকটাই সচ্ছলতা আসবে সে সমস্ত মহিলাদের। তারা এই টাকা জমিয়ে ছোট ব্যবসা করেও নিজের পায়ে দাঁড়াতে পারবেন। আগামীতে নারী জাতিকে স্বনির্ভরশীল করে তোলার জন্য মহারাষ্ট্র সরকারের এই লড়কি বহিন যোজনা এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে চলেছে।

]]>
https://the4thcolumn.com/larki-bohin-yozona-maharastra/feed/ 0 23648