Football https://the4thcolumn.com Thu, 08 Jul 2021 21:29:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 161066102 হ্যারির জাদুদণ্ডে ডেনমার্ক বধ কেনের | The4thcolumn https://the4thcolumn.com/desk-sports-football-denmark-euro-cup/ https://the4thcolumn.com/desk-sports-football-denmark-euro-cup/#respond Thu, 08 Jul 2021 21:29:42 +0000 https://the4thcolumn.com/?p=16918 নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ৮ জুলাই’২০২১ :-

বল তখন ইংল্যান্ড গোলকিপারের আঙুল ছুঁয়ে জড়িয়ে গেছে জালে। ডেনমার্কের চোখ ধাঁধানো অপ্রত্যাশিত ফ্রি কিক। আনন্দে লাফিয়ে উঠেছেন গোলদাতা মিকেল। স্বপ্নের খুব কাছাকাছি দেশ। ইংল্যান্ড সমর্থকদের বুক ভরা দীর্ঘশ্বাসে ছেয়ে গেছে ময়দান। আড়চোখে ব্যর্থতা মেপে নিচ্ছেন অধিনায়ক কেন। কিন্তু হাল ছাড়লে চলবে কেন? মারণ কামড় খেয়ে ফোঁস করে উঠলো ইংল্যান্ড। নির্দিষ্ট সময়ের পূর্বেই চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী গোলে সমতা ফিরিয়ে দেন ডেনমার্কের সাইমন। ফলাফল ১-১, চলতে থাকে লড়াই।

অতিরিক্ত সময়ে খেলা গড়ালে ক্রমশ চড়তে থাকে উত্তেজনার পারদ। ইংল্যান্ডের তৈরি করা সুযোগ একাধিক বার দক্ষ হাতে বানচাল করে দেন ডেনমার্কের গোলরক্ষক স্মাইকেল। একুশের ইউরো সেফিনালের এই গোলকিপারের রক্ষণাত্মক দৃষ্টিকে অনেকদিন মনে রাখবেন ফুলবলপ্রেমী। কিন্তু শেষ রক্ষা হলো না ম্যাচের। ট্র্যাজিক নায়ক হিসেবেই নিজের নাম খোদাই করে রাখলেন এই গোলরক্ষক।

অতিরিক্ত সময়ে পেনাল্টি পেয়েও মিস করে বসলেন হ্যারি কেন। কিন্তু ফেরত আসা বল পুনরায় জালে জড়িয়ে ম্যাচের নায়ক হয়ে গেলেন সেই অধিনায়কই। ২-১ এর ব্যাবধানের অভিশাপ শেষমেশ আর কাটিয়ে উঠতে পারলো না ডেনমার্ক। অধরা থেকে গেল ইউরো কাপ। রূপকথার হ্যারির জাদুকাঠি হাতে ভেলকি দেখালেন কেন। ফাইনালে ইটালির সামনে সেই ম্যাজিক কাজ করে কি না, অপেক্ষায় গোটা বিশ্ব।

]]>
https://the4thcolumn.com/desk-sports-football-denmark-euro-cup/feed/ 0 16918
আগামীতে বিশ্বকাপ ফুটবলে যোগ্য দল হিসেবে অংশগ্রহণ করতে পারবে কি ভারত ! | The4thcolumn https://the4thcolumn.com/desh-nijosso-protinidhi-agamite-varoter-biswocup-football-a-anshogrohon/ https://the4thcolumn.com/desh-nijosso-protinidhi-agamite-varoter-biswocup-football-a-anshogrohon/#respond Thu, 03 Dec 2020 07:16:42 +0000 https://the4thcolumn.com/?p=11799 নিজস্ব প্রতিনিধি,দ্য ফোর্থ কলাম, শিলিগুড়ি, ৩ ডিসেম্বর’২০২০ :-

আশির দশক, নব্বইয়ের দশক গুলিতে বিশ্বকাপ ফুটবল নিয়ে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। ভারতের শ্রেষ্ঠ ফুটবল টুর্নামেন্ট ছিল তখন আই লিগ, আর বাংলার শ্রেষ্ঠ ফুটবল টুর্নামেন্ট ছিল কলকাতা ফুটবল লিগ। তখন মোবাইল তো ছিলই না সব বাড়িতে টিভি হয়েছিল না। একটু বিত্তশালীদের বাড়িতে টিভি ছিল।মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত এর এক মাত্র ভরসা তখন রেডিও। রেডিওতে ধারাবিবরণী শুনে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের। তবে আবেগ ছিল ষোল আনা। তখনকার দিনে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান খেলোয়াড়রা জনসাধারণের কাছে সুপার হিরো। জৌলুস অর্থ ছিল না ঠিকই কিন্তু আবেগ ছিল মারাত্মক। বিশেষ করে বাঙালিদের মধ্যে মধ্যবিত্ত যেন ফুটবলের এর মাধ্যমে বেঁচে থাকার প্রেরণা পেতো। সম্প্রতিককালে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট হচ্ছে আই সি এল । প্রচুর অর্থ খরচ করে ফ্র্যাঞ্চাইজি গুলি তাদের ফুটবল টিম তৈরি করে। বিদেশি প্লেয়ার নিয়ে আসে কোটি কোটি টাকা খরচ করে। এবার আই এস এল এ নতুন দুটি পালক অন্তর্ভুক্ত হয়েছে এটিকে মোহনবাগান , ইস্টবেঙ্গল । তাই এবারের আইএসএল আরো জনপ্রিয়। সবই ঠিকঠাক আছে কিন্তু সেই আগের মতো আবেগ টা কোথায় হারিয়ে গেছে। আগের মত উন্মাদনা কিন্তু নেই এখন। তবে একটা কথা ঠিক আইএসএল ভারতীয় ফুটবলের ভবিষ্য কে অনেকটাই শক্তপোক্ত করবে। হয়তো আগামী দিনে 140 কোটি ভারত বাসীর আশা পূরণ হবে , ভারত হয়তো আগামী দিনে বিশ্বকাপ ফুটবলে যোগ্য দল হিসেবে অংশগ্রহণ করতে পারবে ।

]]>
https://the4thcolumn.com/desh-nijosso-protinidhi-agamite-varoter-biswocup-football-a-anshogrohon/feed/ 0 11799