Death of teeneger https://the4thcolumn.com Mon, 30 Sep 2024 13:26:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 161066102 শৌচালয়ের ট্যাংকে লুকিয়ে রহস্য : অকালেই ঝরে গেলো মুখের হাসি | The 4th column https://the4thcolumn.com/teeneger-death-fall-upon-tank/ https://the4thcolumn.com/teeneger-death-fall-upon-tank/#respond Mon, 30 Sep 2024 13:26:39 +0000 https://the4thcolumn.com/?p=23754 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ সেপ্টেম্বর ২০২৪ :-

শৌচালয়ের ট্যাংকের ঢাকনা ভেঙ্গে ভেতরে পড়ে গিয়ে এক স্কুল পড়ুয়ার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনা জেলায়। জানা যায়, মৃত শিশুর নাম সন্দ্বীপ মজুমদার, বয়স ১৩ বছর।
উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বাগান গ্রামের পিপলি পাড়ায় সন্দীপদের বাড়িতে সরকারি প্রকল্পের শৌচালয় বানানো হয়েছিল, সেই শৌচালয়ের ঢাকনা ভেঙ্গেই এমন মর্মান্তিক পরিণতি হল ১৩ বছরের কিশোরের।

ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যেবেলায়। সন্দ্বীপকে অনেক ডাকাডাকির পরেও খুঁজে পাওয়া যায় না। এরপর বাড়ির আশেপাশে চারিদিকে খোঁজ চলতে থাকে সন্দ্বীপের। বাড়ির মধ্যে ও আশেপাশে খোঁজাখুঁজি করতে করতে সন্দ্বীপের মা তাদের বাড়ির পেছনের শৌচালয়ের পাশে ট্যাংকের সামনে আসতেই, ট্যাংকের ঢাকনা ভাঙ্গা অবস্থায় দেখতে পান। তারপরেই তাদের সন্দেহ হওয়াতে টর্চ জ্বালিয়ে ট্যাংকের ভেতর দেখতেই মাথায় আকাশ ভেঙ্গে পড়ে!
তাদের ছোট্ট সন্দ্বীপ ট্যাংকের ভেতর পড়ে রয়েছে এবং তার ঘাড়ের মধ্যেই ট্যাংকের ভাঙ্গা টুকরো পড়ে আছে। বাড়ির লোকজন ও প্রতিবেশী সবাই মিলে কোন রকমে সন্দ্বীপকে ট্যাংক থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে, ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনা প্রসঙ্গে সন্দীপের বাবার কাছ থেকে জানা যায়, সন্দীপকে শেষ বারের মতন ঘরের চালে বড়শি রাখার কথাই বলতে শুনেছিলেন, তারপর থেকেই সন্দ্বীপের কোন দেখা পায়নি বাড়ির লোক। সন্দ্বীপের বাবার ধারণা ওই বড়শি রাখতে গিয়ে সরকারি শৌচালয়ের ট্যাংকে পা দিতেই ঢাকনা ভেঙ্গে ভেতরে পড়ে যায় সন্দ্বীপ।
আকস্মিক এমন অকাল মৃত্যুতে সন্দ্বীপের পরিবার এবং পাড়া-প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

]]>
https://the4thcolumn.com/teeneger-death-fall-upon-tank/feed/ 0 23754