Brown suger https://the4thcolumn.com Wed, 16 Oct 2024 13:18:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 161066102 আলিপুরদুয়ারে গুঞ্জন : হোটেল ম্যানেজারের কাছ থেকে উদ্ধার ব্রাউন সুগার | The 4th Column https://the4thcolumn.com/braun-suger-found-from-hotel-mannager-alipurduar/ https://the4thcolumn.com/braun-suger-found-from-hotel-mannager-alipurduar/#respond Wed, 16 Oct 2024 13:18:04 +0000 https://the4thcolumn.com/?p=23774 নিউজডেস্ক, আলিপুরদুয়ার, ১৬ অক্টোবর ২০২৪ :-

নামজাদা এক হোটেল ম্যানেজারের কাছ থেকে উদ্ধার ব্রাউন সুগার । আলিপুরদুয়ার পুলিশের অভিনব সাফল্য বলা যেতেই পারে, দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হলো ড্রাগ জাতীয় পদার্থ। এই ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারে।

পুলিশ সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, গোপন সূত্র অনুযায়ী আলিপুরদুয়ার পুলিশের কাছে খবর পৌঁছেছিল আলিপুরদুয়ারের কোন এক নামকরা হোটেলের ম্যানেজার স্মাগলিং এর সঙ্গে যুক্ত রয়েছেন । সেই সূত্র ধরেই আলিপুরদুয়ার পুলিশ তল্লাশি অভিযান চালায়। হোটেলের ম্যানেজারের কাছ থেকে উদ্ধার করা হয় ব্রাউন সুগার । এরপরেই পুলিশ সেই হোটেল ম্যানেজারকে গ্রেপ্তার করেছে।

এছাড়াও বিপুল পরিমাণ স্পাসমো ট্যাবলেট সহযোগে অন্য এক ব্যক্তিকে আটক করা হয়েছে জয়গাও শহর থেকে।

পুলিশ এই দুই ব্যক্তির বিরুদ্ধে এন ডি পি অ্যাক্ট মামলা রুজু করেছে। এই স্মাগলিং পেছনে অন্য কোন বড় হাত রয়েছে কিনা, সেই ব্যাপারে তদন্ত চালাচ্ছে আলিপুরদুয়ার পুলিশ। বুধবার অভিযুক্তদের আদালতে পেশ করা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আলিপুরদুয়ার আদালত।

]]>
https://the4thcolumn.com/braun-suger-found-from-hotel-mannager-alipurduar/feed/ 0 23774