attack https://the4thcolumn.com Mon, 05 Oct 2020 09:15:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.4.2 161066102 বিজেপি নেতার বাড়িতে হামলা : অভিযোগের তীর তৃণমূলের দিকে | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-cooch-bihar-tufanganj-sudden-attack-on-bjp-worker/ https://the4thcolumn.com/north-bengal-cooch-bihar-tufanganj-sudden-attack-on-bjp-worker/#respond Mon, 05 Oct 2020 09:15:13 +0000 https://the4thcolumn.com/?p=9361 নিজস্ব প্রতিনিধি, কোচবিহার, ৫ অক্টোবর’২০২০:-

প্রতীকী ছবি

কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে চিলাখানা পর্যন্ত গতকাল বিজেপির পক্ষ থেকে একটি মহামিছিল বের করা হয়। মিছিল শেষ হলে রাত্রি ৯টা নাগাদ মারুগঞ্জ এলাকার বিজেপি কর্মী সুব্রত তন্ত্রীর বাড়ির লোকের ওপর অতর্কিত হামলা চালায় একদল দুস্কৃতি। ঘটনার পর আহতদের উদ্ধার করে কোচবিহার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।

ঘটনায় প্রকাশ, নতুন কৃষি আইনের সমর্থনে বিজেপি এলাকায় একটি মিছিল করা হয়। মিছিল শেষে যার যার মতোন বাড়ি ফিরে যান। তারপর রাতে সুব্রত তন্ত্রীর স্ত্রী ও তার ছেলের দেবজিৎ তন্ত্রীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হামলা চালায় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে বিজেপি কর্মীরা ঘটনাস্থল থেকে আহত বিজেপি কর্মীদের বাড়ি থেকে উদ্ধার করেন এবং চিকিৎসার হাসপাতালে নিয়ে যান। সমস্ত ঘটনার বিষয়ে আজকে বিজেপির পক্ষ থেকে তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার কথা জানান তারা। যদিও এবিষয়ে তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ শহর মন্ডলের জেনারেল সেক্রেটারি মিজানুর রহমান সমস্ত ঘটনাই অস্বীকার করেছেন।

]]>
https://the4thcolumn.com/north-bengal-cooch-bihar-tufanganj-sudden-attack-on-bjp-worker/feed/ 0 9361