alipurduar https://the4thcolumn.com Mon, 25 Jan 2021 17:28:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.4.2 161066102 ৩ ফেব্রুয়ারি প্যারেড গ্রাউন্ডে ‘দিদি’র জনসভা : পারদ চড়ছে আলিপুরদুয়ারে | The4thcolumn https://the4thcolumn.com/desk-rajyo-apd-mamta-banerjee-janosova/ https://the4thcolumn.com/desk-rajyo-apd-mamta-banerjee-janosova/#respond Mon, 25 Jan 2021 17:28:36 +0000 https://the4thcolumn.com/?p=13827 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ জানুয়ারি’২০২১ :-

আগামী ৩ ফেব্রুয়ারি ব্যস্ত থাকবে শহর আলিপুরদুয়ার । আসছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে তাঁর জনসভা নিয়ে এখন ব্যস্ততা তুঙ্গে আলিপুরদুয়ার প্রশাসন ও আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেসের অন্দর-বাহিরে ।

তৃণমূল সূত্রের খবর , ২ ফেব্রুয়ারি জেলার ফালাকাটায় একটি সরকারী উদ্যোগে আয়োজিত আদিবাসী গণ বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় । পরদিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা রয়েছে তাঁর । জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী জানান, প্যারেড গ্রাউন্ডে দলীয় জনসভায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

]]>
https://the4thcolumn.com/desk-rajyo-apd-mamta-banerjee-janosova/feed/ 0 13827
‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল’ পুরস্কার পাচ্ছেন বীরপাড়ার নীলিমা দাস : গর্বিত জেলা আলিপুরদুয়ার | The4thcolumn https://the4thcolumn.com/alipurduar-desk-alipurduars-nilima-das-is-getting-florence-nightingale-award/ https://the4thcolumn.com/alipurduar-desk-alipurduars-nilima-das-is-getting-florence-nightingale-award/#respond Wed, 06 Jan 2021 05:55:12 +0000 https://the4thcolumn.com/?p=13453 নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম , ৬ জানুয়ারি ‘ ২০২১:-

ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কার পাচ্ছেন আলিপুরদুয়ার বীরপাড়ার বাসিন্দা নীলিমা দাস । তাঁকে পুরস্কিত করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিজে ।ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফে নীলিমা দেবীকে পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে ।সেই খবর রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীকে চিঠিতে জানানো হয়েছে বলে সূত্রের খবর ।
আলিপুরদুয়ার জেলার বীরপাড়া বাসিন্দা নীলিমা দাস । বর্তমানে তিনি বীরপাড়ার সাধারণ হাসপাতালের পিসি ইউনিটের প্রধান হিসেবে কর্মরত । চা বাগানের আনাচে কানাচে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছেন । তার এই কাজকে সন্মান জানিয়ে ২০২০ সালের ‘ইন্ডিয়ান নাইটেঙ্গেল’ পুরস্কারের জন্য তিনি মনোনীত হয়েছেন । ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল সূত্রে খবর , রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভার্চুয়ালি নীলিমা দেবীর হাতে পুরস্কার তুলে দেবেন , তবে দিনক্ষণ এখনো ঠিক হয়নি ।

]]>
https://the4thcolumn.com/alipurduar-desk-alipurduars-nilima-das-is-getting-florence-nightingale-award/feed/ 0 13453
ফের দুর্ঘটনা ৩১ নং জাতীয় সড়কে : মৃত ১ | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-accident-killed-1/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-accident-killed-1/#respond Tue, 22 Sep 2020 12:19:14 +0000 https://the4thcolumn.com/?p=9067 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ সেপ্টেম্বর’ ২০২০ :-

ফের পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। মৃত ব্যক্তির নাম মহম্মদ এক্রামূল। মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার ৩১ সি জাতীয় সড়কে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরপাড়া থেকে আলিপুর দুয়ারে ফেরার সময় ভেঙেপড়া একটি সেতুর সামনে মাটির তৈরি উঁচু ঢিপিতে ধাক্কা খেয়ে স্কুটি নিয়ে পড়ে যান ব্যক্তিটি এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

হাসিমারা পুলিশ ফাঁড়ির ওসি বলেন, ‘মৃত যুবকের দেহ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত যুবকের বাড়িতেও খবর দেওয়া হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।’

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-accident-killed-1/feed/ 0 9067
কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে বিক্ষোভ আলিপুরদুয়ারে : প্রতিবাদে পথে নামলো জেলা যুব কংগ্রেস | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipuduar-desk-congress-protest-against-new-farm-bill/ https://the4thcolumn.com/north-bengal-alipuduar-desk-congress-protest-against-new-farm-bill/#respond Mon, 21 Sep 2020 10:57:30 +0000 https://the4thcolumn.com/?p=9009 নিউজ ডেস্ক, দ‍্য ফোর্থ কলাম, ২১ সেপ্টেম্বর’২০২০ :-

কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে আজ আলিপুরদুয়ার জেলা যুব কংগ্রেসের ডাকে জাতীয় কংগ্রেসের অন্যান্য সমস্ত শাখা সংগঠনের সহযোগিতায় আলিপুরদুয়ার জেলা যুব কংগ্রেসের সভাপতি শান্তনু দেবনাথের নেতৃত্বে আলিপুরদুয়ারের কলেজ হল্ট মোড়ে ট্রাক্টর, গরু এবং লাঙ্গলকে সহযোগী করে এক প্রতিবাদ কর্মসূচি পালন করা হল।

যুব কংগ্রেস সভাপতি শান্তুনু দেবনাথ জানান কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নয়া আইন আমরা মানতে পারছিনা এই নয়া বিলকে বদলানোর দাবিতে আজ আলিপুরদুয়ার কলেজ হল্ট চৌপথি তে আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বসতে বাধ্য হয়েছি। আমাদের দাবি এই নয়া কৃষক বিরোধী বিল বদলাতে হবে।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipuduar-desk-congress-protest-against-new-farm-bill/feed/ 0 9009
করোনা বুলেটিন : আলিপুরদুয়ারে এই মুহূর্তে সংক্রমণের হার ৫.৭৪% | The4thcolumn https://the4thcolumn.com/corona-news-desk-apd-bulletin/ https://the4thcolumn.com/corona-news-desk-apd-bulletin/#respond Wed, 09 Sep 2020 19:03:33 +0000 https://the4thcolumn.com/?p=8686 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯ সেপ্টেম্বর’ ২০২০ :-

করোনা আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব।দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সারা দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যের অন্তর্গত বিভিন্ন জেলা এবং বিশেষ করে প্রান্তিক জেলাগুলিতে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমনের হার।জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলার মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬৮৯ (অন্যান্য রাজ্য এবং জেলা নিয়ে সংখ্যাটি ২৯৭৯)।
আলিপুরদুয়ার জেলায় এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১৬৮৯
সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১২৭৮ এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জন ।
ব্লক ও এরিয়া ভিত্তিক অ্যাক্টিভ কেসের সংখ্যা :-
আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি এরিয়া – ২৪৮ জন
আলিপুরদুয়ার ১ নং ব্লক – ২৫৩ জন
আলিপুরদুয়ার ২ নং ব্লক – ২১৬ জন
ফালাকাটা ব্লক -২৪২ জন
কালচিনি ব্লক – ৪১৭ জন
কুমারগ্রাম ব্লক -১৩৯ জন
মাদারিহাট বীরপাড়া ব্লক – ১৪৭ জন
অন্যান্য জেলায় এবং রাজ্য – ২৭ জন
জেলা আলিপুরদুয়ারে এই মুহূর্তে সংক্রমণের হার ৫. ৭৪% অর্থাৎ যাদের করোনা টেস্ট করা হচ্ছে তাদের প্রতি ১০০ জনের মধ্যে সংক্রমন ধরা পড়েছে ৫.৭৪ শতাংশ জনের। প্রসঙ্গত জেলায়, এখনো অব্দি করনা পরীক্ষা করা হয়েছে ৫১৯২৫ জনের। ৭/৯/২০২০ তারিখে শেষ পরীক্ষা করা হয়েছে ৬৪৫ জনের। উল্লেখ্য, জেলায় টেস্টিং ল্যাবরেটরি(ট্র্যুনাট) রয়েছে ৫টি।

]]>
https://the4thcolumn.com/corona-news-desk-apd-bulletin/feed/ 0 8686
সুস্থ্ হয়ে ঘরে ফিরেছেন মোট ১১৯৯ জন : সোমবার আলিপুরদুয়ারের করোনা বুলেটিন | The4thcolumn https://the4thcolumn.com/corona-news-desk-apd-monday-bulletin/ https://the4thcolumn.com/corona-news-desk-apd-monday-bulletin/#respond Mon, 07 Sep 2020 13:23:08 +0000 https://the4thcolumn.com/?p=8619 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৭ সেপ্টেম্বর’ ২০২০ :-

করোনা আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব।দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সারা দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যের অন্তর্গত বিভিন্ন জেলা এবং বিশেষ করে প্রান্তিক জেলাগুলিতে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমনের হার।জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলার মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪৪০ (অন্যান্য রাজ্য এবং জেলা নিয়ে সংখ্যাটি ২৮৬৮)।
আলিপুরদুয়ার জেলায় এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১৬৫৭
সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১১৯৯ এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জন ।
ব্লক ও এরিয়া ভিত্তিক অ্যাক্টিভ কেসের সংখ্যা :-
আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি এরিয়া – ২৫৪ জন
আলিপুরদুয়ার ১ নং ব্লক -১৯৬ জন
আলিপুরদুয়ার ২ নং ব্লক – ১৫৯ জন
ফালাকাটা ব্লক -২০৫ জন
কালচিনি ব্লক – ৩৬৮ জন
কুমারগ্রাম ব্লক -৯৮ জন
মাদারিহাট বীরপাড়া ব্লক – ১৩৮ জন
অন্যান্য জেলায় এবং রাজ্য – ২২ জন
জেলা আলিপুরদুয়ারে এই মুহূর্তে সংক্রমণের হার ৫. ৬৯% অর্থাৎ যাদের করোনা টেস্ট করা হচ্ছে তাদের প্রতি ১০০ জনের মধ্যে সংক্রমন ধরা পড়েছে ৫.৬৯ শতাংশ জনের। প্রসঙ্গত জেলায়, এখনো অব্দি করনা পরীক্ষা করা হয়েছে ৫০৪২৭ জনের। ৫/৯/২০২০ তারিখে শেষ পরীক্ষা করা হয়েছে ৬৬৬ জনের। উল্লেখ্য, জেলায় টেস্টিং ল্যাবরেটরি(ট্র্যুনাট) রয়েছে ৫টি।

]]>
https://the4thcolumn.com/corona-news-desk-apd-monday-bulletin/feed/ 0 8619
এই মুহূর্তে ১৫০৭ জন করোনা রোগী : শুক্রবার আলিপুরদুয়ারের করোনা বুলেটিন | The4thcolumn https://the4thcolumn.com/corona-news-desk-friday-apd-4-september/ https://the4thcolumn.com/corona-news-desk-friday-apd-4-september/#respond Fri, 04 Sep 2020 14:51:29 +0000 https://the4thcolumn.com/?p=8511 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ সেপ্টেম্বর’ ২০২০ :-

করোনা আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব।দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সারা দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যের অন্তর্গত বিভিন্ন জেলা এবং বিশেষ করে প্রান্তিক জেলাগুলিতে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমনের হার।জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলার মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪৪০ (অন্যান্য রাজ্য এবং জেলা নিয়ে সংখ্যাটি ২৫৯৬)।
আলিপুরদুয়ার জেলায় এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১৫০৭
সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১০০৪ এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জন ।
ব্লক ও এরিয়া ভিত্তিক অ্যাক্টিভ কেসের সংখ্যা :-
আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি এরিয়া – ২৫৪ জন
আলিপুরদুয়ার ১ নং ব্লক -১৯৬ জন
আলিপুরদুয়ার ২ নং ব্লক – ১৫৯ জন
ফালাকাটা ব্লক -২০৫ জন
কালচিনি ব্লক – ৩৬৮ জন
কুমারগ্রাম ব্লক -৯৮ জন
মাদারিহাট বীরপাড়া ব্লক – ১৩৮ জন
অন্যান্য জেলায় এবং রাজ্য – ২২ জন
জেলা আলিপুরদুয়ারে এই মুহূর্তে সংক্রমণের হার ৫. ৪৮% অর্থাৎ যাদের করোনা টেস্ট করা হচ্ছে তাদের প্রতি ১০০ জনের মধ্যে সংক্রমন ধরা পড়েছে ৫.৪৮ শতাংশ জনের। প্রসঙ্গত জেলায়, এখনো অব্দি করনা পরীক্ষা করা হয়েছে ৪৭৩৬৮ জনের। ৩/৯/২০২০ তারিখে শেষ পরীক্ষা করা হয়েছে ১১৮৪ জনের। উল্লেখ্য, জেলায় টেস্টিং ল্যাবরেটরি(ট্র্যুনাট) রয়েছে ৫টি।

]]>
https://the4thcolumn.com/corona-news-desk-friday-apd-4-september/feed/ 0 8511
বাড়ির শোবার ঘরে সাড়ে ১০ ফুটের অজগর : শোরগোল আলিপুরদুয়ারে | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-desk-python-rescued-apd/ https://the4thcolumn.com/north-bengal-desk-python-rescued-apd/#respond Wed, 02 Sep 2020 07:28:42 +0000 https://the4thcolumn.com/?p=8384 নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার, ২ সেপ্টেম্বর’ ২০২০ :-

মঙ্গলবার রাত ন’টা নাগাদ আলিপুরের এক গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হল আনুমানিক সাড়ে দশ ফুট লম্বা একটি বার্মিস পাইথন সাপ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আলিপুরদুয়ারের মধ্যপাড়ার আর আর প্রাইমারি স্কুল মাঠের পাশে হিমাংশু সূত্র ধরের বাড়িতে শোবার ঘরে ঢুকে গিয়েছিল এই বৃহৎ আকৃতির সাপটি।

পরবর্তীতে, ‘আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার’ সদস্য জয়ন্ত দাস,সন্তু দে, কৌশিক দে উদ্ধার কাজে নিযুক্ত হন। অবশেষে বার্মিস পাইথন সাপটিকে উদ্ধার করে বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হয়।

]]>
https://the4thcolumn.com/north-bengal-desk-python-rescued-apd/feed/ 0 8384
১ ডিমের খোলায় ১৫ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি : ইন্টারন্যাশনাল রেকর্ড বুকে নাম তুললেন আলিপুরদুয়ারের শিক্ষক প্রীতম | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-desk-jarul-rava-pritam-records/ https://the4thcolumn.com/north-bengal-desk-jarul-rava-pritam-records/#respond Tue, 25 Aug 2020 09:07:26 +0000 https://the4thcolumn.com/?p=8271 জারুল রাভা ,দ্য ফোর্থ কলাম, ২৫ আগস্ট’২০২০ :-
আলিপুরদুয়ারের প্রীতম ও তাঁর ডিমের খোলার উপর প্রতিকৃতি-কাজ

জওহরলাল নেহেরু থেকে শুরু করে বর্তমানের নরেন্দ্র দামোদর মোদী , রয়েছেন প্রত্যেকেই । এক এক করে ভারতের ১৫ জন প্রধানমন্ত্রী । এরা প্রত্যেকেই ঠাঁই পেয়েছেন একটি ডিমের খোলায় , প্রতিকৃতি হিসেবে। এবং চোখ ধাঁধানো এই কাজটি করে আলিপুরদুয়ারকে বিশ্বের ‘অদ্ভুত কীর্তির’ রেকর্ডের মানচিত্রে পৌঁছে দিয়েছেন শহরের এক প্রাথমিক শিক্ষক । নাম প্রীতম দে । তাঁর এই কীর্তিকে স্বীকৃতি দিয়েছে ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস ‘ সংস্থা এবং স্বীকৃতি দিতে চলেছে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ সংস্থা ।

কি করেছেন আলিপুরদুয়ারের ‘ম্যাকউইলিয়াম আর আর প্রাথমিক স্কুল’ নামক একটি অনামী সরকারী ইংরেজী মাধ্যম স্কুলের বছর চৌত্রিশের শিক্ষক প্রীতম ? সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রীতমের পেন্সিলের সূক্ষ্ম চারুকলা শিল্পের সঙ্গে আলিপুরদুয়ার ইতিমধ্যেই পরিচিত । কখনো পেন্সিলের নিখুঁত আঁচড়ে ক্রিকেটার শচীনের ততোধিক নিখুঁত অবয়ব ফুটিয়ে তোলা , কখনো সুপারস্টার বিগ বি ধরা পড়েছেন প্রীতমের পেন্সিলের আলোছায়ায় । এবার প্রীতম সাদা কাগজে নয় , ক্যানভাস হিসেবে বেছে নিয়েছেন ধবধবে সাদা মুরগীর ডিমের শুকনো খোলস । এবং তার উপরেই (১ টি ডিমের খোলস) পেন্সিলে এঁকে ফেলেছেন দেশের তাবৎ প্রধানমন্ত্রীর হুবহু প্রতিকৃতি । সঙ্গে প্রত্যেকের জীবনসীমার দিনক্ষণও রয়েছে ।

প্রীতম জানান, এখন অবধি মোট ১৫ জন প্রধান মন্ত্রী পেয়েছে আমাদের দেশ । তাদের প্রত্যেকের ক্ষুদ্র প্রতিকৃতি (এক একটি প্রতিকৃতির পরিমাপ ১ সেন্টিমিটার বাই ১.৩ সেন্টিমিটার ) পেন্সিলের আঁচড়ে ফুটে উঠেছে একটি মাত্র ডিমের খোলায় । এবং তাঁর এই কাজকে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়ে শংসা পত্র পাঠিয়েছে ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস ‘ । এবং স্বীকৃতি দিয়ে চলেছে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ।

কিছুদিন পূর্বে , চিনির দানায় জাতীয় পতাকা এঁকে রেকর্ড বুকে নাম তুলেছিলেন শ্রেয়সী । তার দিন কয়েক পরেই একটি ডিমের খোলায় তিন তিনটি কবিতা লিখে ফেলে রেকর্ডের খাতায় নাম উঠিয়েছিলেন জংশনের কারাতে-শিক্ষিকা সপ্ত পর্নী । এবার গতানুগতিক কাজের বাইরে গিয়ে শিরোনামে এলেন শিক্ষক প্রীতম । আলিপুরদুয়ার সত্যিই গর্বিত ,তার রত্নরাজি নিয়ে ।

]]>
https://the4thcolumn.com/north-bengal-desk-jarul-rava-pritam-records/feed/ 0 8271
একটিভ করোনা রোগী ৪৪০ জন : কালচিনি সর্বাধিক ১১৫, কুমারগ্রাম সর্বনিম্ন ১৬ : একনজরে আলিপুরদুয়ার বুলেটিন | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-desk-corona-bulletin-24august/ https://the4thcolumn.com/north-bengal-desk-corona-bulletin-24august/#respond Mon, 24 Aug 2020 21:48:46 +0000 https://the4thcolumn.com/?p=8268 নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ২৪ আগস্ট’২০২০ :-

যত দিন যাচ্ছে, তত সংক্রমণ বাড়ছে। একদিকে টেস্ট বাড়ছে , অন্যদিকে সংক্রমণের গতিও বাড়ছে । এতো দিন ধীর গতিতে ছিল ,গত ১৫ দিন যাবৎ স্পিড বাড়িয়েছে করোনা । জেলা আলিপুরদুয়ারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । সাংবাদিক থেকে রাজনৈতিক কর্মী , সরকারী কর্মচারী থেকে সাধারণ মানুষ , বাদ পড়ছেন না কেউ । গত দু সপ্তাহ ধরে যে করোনা বুলেটিন প্রকাশ করেছে জেলা স্বাস্থ্য দপ্তর , তা প্রবল দুশ্চিন্তা বাড়িয়েছে জেলাবাসীর । সোমবার এক লপতে ৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন জেলা আলিপুরদুয়ারে । শেষ করোনা বুলেটিন অনুযায়ী এই মুহূর্তে জেলায় করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৪ জন এবং নতুন করে জেলায় আক্রান্ত হয়েছেন আরও ৩১ জন ।

এদের মধ্যে , ৪৯৮ জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন এবং মারা গেছেন মোট ১২ জন । সব মিলিয়ে এই মুহূর্তে মোট ৪৪০ জন করোনা রোগীর চিকিৎসা চলছে আলিপুরদুয়ার কোভিড হাসপাতালের অধীনে । এক কথায় , আজকের দিনে জেলা আলিপুরদুয়ারে করোনা একটিভ রোগীর সংখ্যা ৪৪০ জন । আক্রান্তদের মধ্যে যারা উপসর্গহীন ,তাদের ‘সেফ হাউসে’ রেখে বাকিদের কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে ।

এই ৪৪০ জন করোনা রোগীর মধ্যে আলিপুরদুয়ার মিউনিসিপ্যাল এলাকায় রয়েছেন ৮৮ জন রোগী, ফালাকাটা ব্লকে রয়েছে ৫৮ জন। কালচিনি ব্লকে এখন হয়েছে ১১৫ জন , যা জেলায় এই মুহূর্তে সর্বাধিক। মাদারিহাটে রয়েছেন ৮২ জন আক্রান্ত । আলিপুরদুয়ার এক নম্বর ব্লকে বেড়ে হয়েছে মোট ৪৭ জন । এবং আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকে রয়েছেন ২২ জন করোনা রোগী ।
অন্য রাজ্য থেকে রয়েছেন ১২ জন রোগী । কুমারগ্রাম ব্লকে এই মুহূর্তে ১৬ জন করোনা আক্রান্ত রয়েছেন ।

]]>
https://the4thcolumn.com/north-bengal-desk-corona-bulletin-24august/feed/ 0 8268