AICC https://the4thcolumn.com Sat, 21 Sep 2024 18:25:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 161066102 অধীর রঞ্জনের জায়গায় প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি শুভঙ্কর সরকার | The 4th column https://the4thcolumn.com/new-pradesh-congress-president/ https://the4thcolumn.com/new-pradesh-congress-president/#respond Sat, 21 Sep 2024 18:25:50 +0000 https://the4thcolumn.com/?p=23688 নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ২১ সেপ্টেম্বর ২০২৪ :-

অধীর রঞ্জন চৌধুরীর জায়গায় এলেন শুভঙ্কর সরকার। প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খারগে, শুভঙ্কর সরকারের হাতে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব তুলে দেন ।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই কংগ্রেসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছেন শুভঙ্কর সরকার। ২০২৪ সালের ৩০শে আগস্ট সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক হিসেবে তিনি দায়িত্বভার নিয়েছিলেন। এছাড়াও মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি  ও মিজোরাম প্রদেশ কংগ্রেস কমিটির স্টেট-ইন-চার্জের দায়িত্বেও ছিলেন তিনি। ক্রমাগত অস্তিত্ব সংকটে ভোগা কংগ্রেসকে টেনে তুলতে শুভঙ্কর সরকারের ওপরই এবার ভরসা রাখছে এআইসিসি। সময় বলবে শুভঙ্করবাবু এই দায়িত্ব কতটা পালন করতে পারবেন।।

]]>
https://the4thcolumn.com/new-pradesh-congress-president/feed/ 0 23688