Accident https://the4thcolumn.com Fri, 28 Aug 2020 17:56:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.4.2 161066102 এশিয়ান হাইওয়ে : পথ দুর্ঘটনায় মৃত যুবক : পথ অবরোধ | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-desk-madari-hat-accident-death-sujon-sheal/ https://the4thcolumn.com/north-bengal-desk-madari-hat-accident-death-sujon-sheal/#respond Fri, 28 Aug 2020 17:56:35 +0000 https://the4thcolumn.com/?p=8304 পথ দুর্ঘটনায় মৃত্যু বয়স ২২ এর এক যুবকের

নিজস্ব সংবাদদাতা, মাদারিহাট, ২৮ আগস্ট, ২০২০ :-

এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বছর ২২ এর এক যুবকের। ঘটনাস্থল মাদারিহাট রাঙ্গালিবাজনায় ৪৮ নং এশিয়ান হাইওয়ের ওপর। জানা যায় যুবকটির নাম সুজন শীল এবং তার বাড়ি ইসলামাবাদ গ্রামে।

সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ মাদারিহাটের দিক থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় জখম হলে তাঁকে মাদারিহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা । ঘটনার পর প্রায় ২৫ মিনিট পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মাদারিহাট থানার ওসি টি এন লামা বলেন, “দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে ।” 

]]>
https://the4thcolumn.com/north-bengal-desk-madari-hat-accident-death-sujon-sheal/feed/ 0 8304