10 killed https://the4thcolumn.com Mon, 30 Sep 2024 15:49:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 161066102 সজোরে ধাক্কা ডাম্পারের : রাতের আঁধারে মৃত শিশুসহ ১০ বাসযাত্রী | The 4th column https://the4thcolumn.com/10-passenger-killed-by-accident/ https://the4thcolumn.com/10-passenger-killed-by-accident/#respond Mon, 30 Sep 2024 15:49:26 +0000 https://the4thcolumn.com/?p=23763 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ সেপ্টেম্বর ২০২৪ :-

পাথর ভর্তি ডাম্পারে সজোরে আঘাত যাত্রীবাহি এক লাক্সারি বাসের, ঘটনাস্থলে মৃত্যু ১০ জনের। রাতের অন্ধকারে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে মালদহের মাইহারের জেলার নাদানে।
জানা যায়, রাত সাড়ে দশটা নাগাদ একটি লাক্সারি বাস ৪৫ জন যাত্রীকে নিয়ে মালদহের প্রয়াগরাজ থেকে নাগপুর যাচ্ছিল। দ্রুত গতিতে ছুটে আসা লাক্সারি বাসটি সজোরে ধাক্কা মারে রাস্তার পাশেই দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই ডাম্পারে। এতটাই জোরে আঘাত করে বাসটি যে, বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, ফলে ঘটনাস্থলেই ১০ জন যাত্রী প্রাণ হারায়। যাদের মধ্যে একজন ৪ বছরের শিশু ছিল। এছাড়া ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

বাসের মধ্যে থাকা যাত্রীদের আর্তনাদ শুনেই স্থানীয় লোকজন ছুটে আসে। মাইহারের পুলিশ থানায় ঘটনার কথা জানাতেই মাইহার থানার পুলিশ ঘটনাস্থলে এসেই আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। পুলিশ আধিকারিকদের কথা অনুযায়ী, বাস দুর্ঘটনাটি এতটাই বীভৎস ছিল যে, নিহত যাত্রীদের উদ্ধার করার জন্য গাড়ির ভাঙাচোরা অংশ কেটে বের করতে হয়েছে।
স্থানীয় লোকজন জানান, এতটা ভয়ংকর দুর্ঘটনা চোখের সামনে দেখে তাঁরা অনেকটাই হতভম্ব।
আহতদের পরিবারদের খবর দেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার ভয়াবহতা এতটাই যে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করছেন পুলিশ আধিকারীকরা।

]]>
https://the4thcolumn.com/10-passenger-killed-by-accident/feed/ 0 23763