নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ অক্টোবর ২০২৪ :-

আরজিকর কাণ্ডের পর থেকেই সিভিক পুলিশ মোতায়েন নিয়ে রাজ্যজুড়ে যে ঝড় উঠেছে তার প্রভাব পড়েছিল সুপ্রিমকোর্টেও। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর কান্ডের ষষ্ঠ শুনানি ছিল, সেই সুনানিতেই বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নির্দেশ দিয়েছেন হাসপাতাল, থানা এবং স্কুলের মতন দায়িত্বশীল জায়গা থেকে সিভিক ভলেন্টিয়ারদের সরিয়ে দিতে হবে।
এই নির্দেশিকার পরেই রাজ্য জুড়ে কলকাতা পুলিশ হাসপাতাল ও স্কুলের মতন দায়িত্বপূর্ণ জায়গা থেকে সিভিক ভলেন্টিয়ারদের সরিয়ে দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে।
এই ব্যাপারে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার মিরাজ খালিজ নির্দেশিকা দিয়ে সমস্ত স্কুল এবং হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব থেকে সিভিক ভলান্টিয়ারদের সরানোর নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, আরজিকর কান্ডে সিভিক ভলেন্টিয়ার জড়িত থাকার ঘটনাকে কেন্দ্র করে এই মামলার শুনানিতে প্রথম থেকেই সুপ্রিম কোর্ট সিভিক ভলেন্টিয়ারদের কাজে নিযুক্ত করার ধরণ ও বিভিন্ন প্রক্রিয়া সম্বন্ধে বারংবার প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের উদ্দেশ্যে।এরপরই গত মঙ্গলবার ষষ্ঠ শুনানির সময়ে কলকাতা পুলিশের কাছে হলফনামা চাওয়া হয়। যে হলফনামায় উল্লেখ করতে হবে রাজ্যের স্কুল হাসপাতাল, থানা বা কোন তদন্ত প্রক্রিয়ায় যুক্ত প্রতিষ্ঠানে সিভিক ভলেন্টিয়ার কোনভাবে যুক্ত যাতে না থাকে। সেই নির্দেশেই আপাতত কাজ শুরু করেছে রাজ্য।