ট্রেনে পাথর বৃষ্টি : আতঙ্কিত পূর্ণার্থীরা | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ জানুয়ারি ২০২৫ :-

উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কুম্ভ মেলা শুরু হয়ে গিয়েছে ১৩ই জানুয়ারি সোমবার থেকে। মোক্ষলাভ করার উদ্দেশ্যে অগণিত পুন্যার্থীরা কুম্ভ মেলায় অংশগ্রহণ করছেন। কুম্ভ মেলায় যাওয়ার পথে ট্রেনের জানলায় পাথর ছোড়াকে কেন্দ্র করে যাত্রীদের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে, যা বিশৃঙ্খল পরিস্থিতির আকার নিয়েছে।

জানা গিয়েছে, মহারাষ্ট্রের জলগাঁও রেলওয়ে স্টেশনের কাছে তাপতি গঙ্গা এক্সপ্রেসে পাথর হামলা হয় এবং এই কামরায় বেশিরভাগ যাত্রী ছিলেন কুম্ভ মেলা পূর্ণার্থী।

হঠাৎ করেই ট্রেনের কোচের জানলার কাঁচে পাথর বৃষ্টি শুরু হয় এবং তার ফলে জানলার কাঁচগুলি ভেঙে পড়তে থাকে। এই অবস্থায় ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

এরপর যাত্রীদের মধ্যে কেউ কেউ এই ঘটনার ভিডিও করে, সেই ভিডিও সোশ্যাল মাধ্যমে ছেড়ে তাঁরা রেলওয়ে পুলিশ কর্মকর্তাদের কাছে নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানান।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই রেল পুলিশ কর্তৃপক্ষ তরফ থেকে এই ভিডিও যাচাই করা হয় এবং সাথে সাথে কোন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই ঘটনার পেছনে জড়িত রয়েছে, তাঁর তল্লাশি শুরু করে তদন্ত শুরু করা হয়েছে। সেই সাথে যাত্রীদের নিরাপত্তা সুরক্ষিত করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাথর ছোড়ার ফলে জানলার কাঁচ ভাঙলেও যাত্রীদের আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!