নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬নভেম্বর’১৯:-

রাজ্যের সমস্ত কাজ ডিজিটাল মাধ্যমে হতে চলেছে। রাজ্য সরকারি কর্মীদের ই-সার্ভিস বুকের খসড়া আগেই তৈরি করেছিল অর্থ দপ্তর। এবার সেই খসড়া কার্যকর করে কর্মচারীদের জন্য সুখবর দিলেন নবান্ন। অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পুরনো সার্ভিস বুকের প্রত্যয়িত কপি সংশ্লিষ্ট দপ্তরের প্রধানের কাছে জমা করাতে হবে৷ এখন থেকে হাতে লেখা সার্ভিস বুকের বদলে অনলাইন সার্ভিস বুক চালু হবে। তারফলে কর্মচারীরা নানা সমস্যা পরার থেকে রেহাই পাবে। এই ব্যবস্থায় এখন থেকে ছুটির বিষয়ও অনলাইনের আওতায় আসতে চলেছে৷ জানা গিয়েছে, ক্যাজুয়াল লিভ বাদে অন্য সমস্ত ছুটির আবেদন এবার থেকে করতে হবে অনলাইনের মাধ্যমে। তথ্যগত ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে, এমনকী সময় সার্ভিস বুক হারিয়ে যাওয়ার মতো ঘটনা ফলে ক্ষতিগ্রস্ত হতেন কর্মীরা৷ কেননা, ওই সার্ভিস বুকে কর্মচারীর কাজে যোগ থেকে পদোন্নতি এমনকি বেতনবৃদ্ধি-সহ ছুটির বিবরণের গুরুত্বপূর্ণ তথ্য লেখা থাকত৷ নির্দেশিকা জারি করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অহেতুক বিলম্ব হচ্ছিল আগের পদ্ধতিতে৷ এই ধরনের সমস্যা মেটাতে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুখবর দিয়ে ই-সার্ভিস বুক চালু করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷