নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮ আগস্ট’১৯:-

নতুন মোটর ভেহিকেল আইন পাশ করিয়েছে মোদী সরকার। ট্রাফিক আইন ভাঙায় কড়া শাস্তি ও জরিমানা চালু করতেই এই বিল বলে জানিয়েছে মোদী সরকার। আর এই আইন নিয়ে ঘোর আপত্তি তৃনমূলশাসিত পশ্চিমবঙ্গ সরকারের। রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যে লাগু হচ্ছে না নয়া কেন্দ্রীয় আইন। তিনি আরো জানান, নয়া আইনে জরিমানার পরিমাণ নিয়ে প্রশ্ন থাকাতেই এখনই এই আইন কার্যকরী করা হবে না। যদিও রাজ্য সরকারের তরফে আগেই আপত্তির কথা জানানো হয়েছিল।