সরকার বিরোধী ট্যুইটের পর সানার পাশেই ইন্টারনেট দুনিয়া : ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা বাবা সৌরভের |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ ডিসেম্বর’১৯:-

ছবি – বাবা সৌরভের ট্যুইট

বিজেপি সরকার এবং দেশের বর্তমান পরিস্থিতিকে নিশানায় রেখে ট্যুইট করার পর কন্যা সানাকে “অনেক ছোটো” বলে তাকে রাজনৈতিক ব্যাপারে না জড়ানোই ভালো বলে একটি সাবধানী ট্যুইট করেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী । তবে মজার ব্যাপার, সৌরভের এই ট্যুইটের পরেও স্যোশাল মিডিয়া কিন্তু সানার দিকেই । তার সাহসী মন্তব্যের জন্য যথেষ্ট বাহবা দেওয়া হচ্ছে তাকে ।

“সানার বয়স ইতিমধ্যেই আঠারো”, “সানার ভোটাধিকারের বয়স হয়েছে” ইত্যাদি এই ধরনের কিছু মন্তব্য আসছে স্যোশাল মিডিয়া ব্যবহারকারীদের তরফ থেকে, যা সৌরভ গাঙ্গুলীর ট্যুইটের বক্তব্যকে সরাসরি আক্রমন করছে ।

প্রসঙ্গত, কুসবন্ত সিংহের “দ্য এন্ড অফ ইন্ডিয়া” বইয়ের একটি অংশ শেয়ার করেন যেখানে ভারতীয় প্রেক্ষাপটে সরকার এবং রাজনীতি নিয়ে কিছু সমালোচক মন্তব্য রয়েছে । বলাই বাহুল্য, বইয়ের এই নির্বাচিত অংশের সাথে ভারতের বর্তমান পরিস্থিতি অনেকটাই মিলে যাচ্ছে ।

এই ট্যুইটের জন্য সানা’কে কোনো বিভ্রান্তির মধ্যে পড়তে হতে পারে, সম্ভবত এই ভেবেই গতকাল রাতে নিজে ট্যুইট করেন বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী । সেখানে বলা হয়, “দয়া করে সানাকে এসবের থেকে দূরে রাখুন….ওর ওই পোস্টটি সত্যি নয়….রাজনীতির ব্যাপারে কিছু জানার জন্য ও এখনও অনেকটাই ছোটো” ।

Leave a Reply

error: Content is protected !!