১৫ বছর পূর্বে চক্ষুদান-অঙ্গীকার সম্পন্ন : ট্যুইটারে মরণোত্তর চক্ষুদানের আর্জি মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ আগস্ট’১৯:-

চক্ষুদান মহৎ কাজ। তাই আজ থেকে ১৫বছর আগে তিনি নিজেই চক্ষুদানের অঙ্গীকার করেছেন। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই জাতীয় চক্ষুদান দিবসে সাধারণ মানুষের কাছে চক্ষুদানের আর্জি মুখ্যমন্ত্রীর। ট্যুইটারে জানান, ‘জাতীয় চক্ষুদান পক্ষ শুরু হচ্ছে। চক্ষুদান এক মহৎ কাজ আর এই কাজে সবসময় উৎসাহ দেয় রাজ্য সরকার। দেশের কয়েকটি রাজ্যের মধ্যে বাংলা একটি রাজ্য যেখানে দ্রুত অঙ্গ পরিবহনের জন্য গ্রিন করিডর তৈরির কাজ সফল হয়েছে।’ এরাজ্যে বেশ কয়েকটি অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা ঘটেছে। দ্রুত অঙ্গ পরিবহন হওয়ার সুফল পেয়েছে বহু সাধারণ মানুষ। এইভাবেই মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসা উচিত সকলের।

Leave a Reply

error: Content is protected !!