খাদ্যসাথী কার্ড কিংবা মোবাইল নম্বর : মিলবে চিকিৎসা-মেডিসিন

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ০১ সেপ্টেম্বর’১৯:-

নতুন এক নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এলে এখন থেকে আনতে হবে খাদ্যসাথী কার্ড, কার্ড না থাকলে দিতে হবে মোবাইল নম্বর। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল, জেলা, মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এই নির্দেশিকা।

সূত্রের খবর, উত্তরবঙ্গ সীমান্তবর্তী এলাকা হওয়াতে প্রায় দিনই বহু লোক রাজ্যের বাইরে থেকে এসে হাসপাতালের বহির্বিভাগে ডাক্তার দেখিয়ে ভুয়ো অসুখের কথা বলে প্রতিদিনই  প্রচুর ওষুধ নিয়ে চলে যাচ্ছে। পরে সেই ওষুধ হাতুড়ে ডাক্তারের কাছে বিক্রি করে। এটাকেই ব্যবসা বানিয়েছে কিছু মানুষ। সরকারি হাসপাতাল সূত্রে খবর, বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক তথ্য দিচ্ছেন না রোগীরা। তাই মানুষ ভিন রাজ্য থেকে এসে চিকিত্সা নিচ্ছেন সে ব্যাপারে নিশ্চিত হতেই স্বাস্থ্যদপ্তর নতুন নিয়ম চালু করছে।

Leave a Reply

error: Content is protected !!