নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮আগস্ট’১৯:-

হবে ‘কড়া শাস্তি’। রাজ্যে গণপিটুনি রুখতে কড়া আইন আনতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর গণপিটুনি নজরদারি চালানোর জন্য তৈরি করা হচ্ছে বিশেষ বাহিনী, এমনকি কোন অঞ্চলে গণপ্রহার এর ঘটনা বা আশঙ্কা থাকলে নজরদারি বাড়াবে প্রশাসন।
সূত্রের খবর, অপরাধীদের শাস্তি হিসেবে যাবজ্জীবন ও ১ থেকে ৫ লক্ষ টাকা জরিমানা হতে পারে। একই সঙ্গে দুটি কার্যকর হবে। আঘাত গুরুতর হলে, ১০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এমনকি,২৫ হাজার টাকা থেকে ৩ লক্ষ টাকা জরিমানা হতে পারে। এই ক্ষেত্রেও একই সঙ্গে দুটি কার্যকর হবে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গণপ্রহার এর ঘটনা সব সময় সকলের সামনে এসেছে। ২০১৮ সালের ১৭ জুলাই সুপ্রিম কোর্ট গণপ্রহারের প্রসঙ্গে, একটি রায় দিয়েছিলেন। তার সাথে এও নির্দেশ দিয়েছিল সব রাজ্যকে, গণপ্রহার এর বিরুদ্ধে আইন তৈরি করার। সবোর্চ্চ আদালতের এই নির্দেশ অনুযায়ী, রাজস্থান, মনিপুর ইতিমধ্যে আইন তৈরি করেছে। এবার সেই পথে হাঁটতে চলছে পশ্চিমবঙ্গ। নবান্ন গণপিটুনির বিল আনার কথা ভাবে বলে, প্রশাসন সূত্রের খবর। শুক্রবার এই বিল নিয়ে আলোচনা হতে পারে।