রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয় : তুঙ্গে প্রশাসনিক তৎপরতা

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ আগস্ট’১৯:-

রাজ্যে তৈরি হতে চলেছে প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়। শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় তৈরির প্রশাসনিক তৎপরতা। সূত্রের খবর, রাজ্য বিধানসভার অধিবেশনে হাওড়ার দাশনগরে হিন্দি বিশ্ববিদ্যালয় নির্মাণ সংক্রান্ত বিল পেশ করা হবে। বিধানসভায় বিল পাশ হলে সেটা প্রথামাফিক রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমতি মিললেই এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুর দিকে যতটা দ্রুত সম্ভব কাজ শুরু করা হবে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় নির্মানের অর্থ জোগাড় সেরে ফেলা হয়েছে বলে প্রশাসনিক মহল সূত্রে জানা গেছে। এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে সব বিষয়ে হিন্দিভাষীরা তো বটেই অ-হিন্দিভাষীরাও পড়াশোনা করার সুযোগ পাবেন৷ চলতি বছরের ৬মার্চ হাওড়ার আরুপাড়ায় এই বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই বিশ্ববিদ্যালয় তৈরির পেছনে বিরোধীদের দাবী, হিন্দিভাষীদের মন পেতে তড়িঘড়ি হিন্দি বিশ্ববিদ্যালয় তৈরি করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷

Leave a Reply

error: Content is protected !!