অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গেলেন রাজ্যপাল : খোঁজ নিয়েছেন মমতাও

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮ আগস্ট’১৯:-

অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম এভিন্যিউয়ের বাড়িতে দেখা করতে গেলেন রাজ্যের নতুন রাজ্যপাল জগদীপ ধনকর। বুধবার বিকালে তিনি গিয়েছিলেন বলে জানা গেছে। সঙ্গে ছিলেন তার স্ত্রী। তাদেরকে অভ্যর্থনা জানান বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। সেখানে তারা প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খবর নেন। যদিও রাজ্যে জগদীপ ধনকর দায়িত্ব নিয়ে এসেই বিভিন্ন বিষয়ে দেখা করেছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে।
প্রসঙ্গত, দীর্ঘদিন অসুস্থ রয়েছেন বুদ্ধবাবু। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

error: Content is protected !!