বিষয় কম্পিউটার : বাধ্যতামূলক হবে স্কুল পাঠ্যক্রমে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ডিসেম্বর’১৯:-

কম্পিউটার ফিরছে রাজ্যের স্কুল শিক্ষায়। শিক্ষা দপ্তর সূত্রে খবর, পড়ুয়াদের জন্য কম্পিউটার বাধ্যতামূলক করা হচ্ছে। আপাতত এর জন্য নতুন কোনও শিক্ষক নিয়োগ করবে না শিক্ষা দপ্তর। এক বছর পাইলট প্রজেক্ট হিসাবে তা সফল হলে ধীরে ধীরে বাকি স্কুলগুলিতে কম্পিউটার পড়ানো হবে বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানিয়েছেন, ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে পড়ুয়াদের জন্য নয়া কম্পিউটার ও বই। মূলত কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা, কম্পিউটারের ভাষা কী তা বোঝানো, এবং কীভাবে কম্পিউটার চালাতে হয় তার সম্পর্কে একটি ধারনা দেওয়া হয়েছে বইতে। এরই সঙ্গে ইন্টারনেট কী সে সম্পর্কেও সাময়িক ধারণা দেওয়া হয়েছে বইতে। বইটি তৈরির ক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞ অধ্যাপকদের মতামত ও নেওয়া হয়েছে।রাজ্য সিদ্ধান্ত নিয়েছিল মাধ্যমিক স্তরে কম্পিউটার বাধ্যতামূলক ভাবে পড়ানোর জন্য। যাতে অন্যান্য বোর্ডের পড়ুয়াদের সঙ্গে একটা জায়গায় প্রতিযোগিতা দিতে পারে।

Leave a Reply

error: Content is protected !!