শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য : চলছে সংকট লড়াই

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬ সেপ্টেম্বর’১৯:-

শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রক্তচাপ অনেকটা কমে গেছে স্বাভাবিকের তুলনায়। ভর্তি করা হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, তার চেস্ট এক্সরে ও একাধিক প্রয়োজনীয় টেস্ট করে দেখা হয়েছে। দেখা গেছে শরীরে হিমোগ্লোবিন খুব কম বুদ্ধদেব ভট্টাচার্যের, ভীষণ প্রয়োজন রক্তের। আরো জানা গেছে, তার রক্তচাপ কমে গেছে স্বাভাবিকের চেয়ে অনেকটা। আইটিইউ-তে ভর্তি করা হয়েছে তাঁকে এবং গঠন করা হয়েছে মেডিকেল টিম।

বুদ্ধবাবুর সাথে রয়েছেন তার স্ত্রী ও মেয়ে। তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে মমতা বলেন, “এখন উনি অনেকটা স্থিতিশীল আছেন। আগের থেকে ভাল আছেন উনি”। এছাড়াও হাসপাতালে যান সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। গত কয়েক দিন আগে তাঁর সাথে দেখা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

Leave a Reply

error: Content is protected !!