শীর্ষনেতৃত্বর উপর হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপির বিক্ষোভ-ঘেরাও মিছিল : সামিল আলিপুরদুয়ারও

নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ২সেপ্টেম্বর’১৯:-

আক্রমণের শিকার হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । আক্রান্ত হয়েছেন সাংসদ অর্জুন সিং , বিধায়ক বিশ্বজিৎ দাস । তেঁতে উঠেছে বিজেপি । পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে আওয়াজ তুলে পুলিশ সুপারের অফিস ঘেরাও-বিক্ষোভ -ডেপুটেশন পেশের ঘোষিত কর্মসূচী নিয়েছিল গোটা রাজ্য জুড়েই । সোমবারের এই প্রতিবাদী ঘেরাও বিক্ষোভে সামিল হল আলিপুরদুয়ার বিজেপিও। দুপুর একটা নাগাদ শ’দুয়েক কর্মী সমর্থক নিয়ে বক্সা ফরেস্ট রোডে মিছিল করে এস পি অফিস পৌঁছায় জেলা শীর্ষ নেতৃত্ব । অপরদিকে , বিক্ষোভ ঘিরে উত্তেজনা বাড়বে মনে করে আগেভাগেই এস পি অফিস সংলগ্ন দুই রাস্তায় বাঁশ দিয়ে চরম শক্তপোক্ত ব্যারিকেড তৈরী করে জেলা পুলিশ । কিন্তু , বিজেপি কোনভাবেই আইন হাতে নিয়ে অশান্তি সৃষ্টি করবে না জানিয়ে শেষ অবধি ঘন্টা খানেকের বিক্ষোভ ঘেরাও হয় । খবর লেখা অবধি স্মারকলিপি জমা পড়ে নি ।

Leave a Reply

error: Content is protected !!